সাভার উপজেলায় গ্যাস না পেয়ে তিতাস গ্যাসের অফিস ঘেরাও মিলছেনা নতুন সংযোগও
সাভার প্রতিনিধি (ঢাকা) # সাভার উপজেলায় নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন এলাকাবাসী।
দেশের সংবাদ প্রতিনিধির সর জমিনে উপস্থিত কালে দোখা যায় ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় তিতাস অফিস ঘেরাও কর্মসূচি পালন করে খোঁজ নিয়ে দেখা যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের আটটি গ্রামের গ্রাহকরা গ্যাস সংকট তীব্র আকার ধারন করেছে।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়াপাড়া, কুটিবাড়ি, মাঝিপাড়া ও কৃষ্ণনগর এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে । এদিকে সাভার পূর্ব ব্যাংক টাউন নামা গেন্ডা বটতলা রোডে বাসা বাড়ীতে নতুন গ্যাস লাইনের সংযোগের ব্যবস্থা না থাকয় ভাড়াটিয়ারা বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানান এলাকাবাসি। এর ফলে স্থানীয় এলাকাবাসী সহ ভাড়াটিয়ার সকালে না খেয়ে অফিসে যেতে হচ্ছে অনেকে হোটেলে খেয়ে অনেক কষ্টে অফিস করছেন। বারবার গ্যাস অফিসে অভিযোগ ও যোগাযোগ করে সুফল মিলছে না। ব্যাংক টাউন এলাকায় রাস্তার পাশে ব্যাঙের ছাতার মতন এলপিজির বতল গ্যাসের দোকান থাকলেও দাম হাঁকাচ্ছেন বৃক্রেতারা প্রতি বতলে সরকারের নির্ধারিত অর্থের চেয়ে বেশ কয় এক গুন বেশি তাতে জনগনের মনে অরুচির সংকট সৃষ্টি হয়েছে।
এর আগেও তিতাস অফিস ঘেরাও করে অবস্থান নিয়েছিলেন গ্রাহকরা। গ্যাস দেওয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়। কিন্তু তিতাস অফিস তাদের দেওয়া কথা রাখেনি। গ্যাস না দিয়ে শুধু শুধু গ্রাহকদের কাছ থেকে বিল নেওয়া হচ্ছে। গ্যাস না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানান বিক্ষোভকারীরা।
তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া বলেন, গ্রাহকরা তাদের যৌক্তিক দাবি নিয়ে তিতাস অফিস ঘেরাও করে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন আটটি গ্রামে গ্যাস সংকট থাকলেও তিতাস তা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। শুধু আশ্বাস দিয়ে আসছে। আর আশ্বাস নয়, গ্রাহকরা সমস্যার সমাধান চান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, ওই এলাকায় গ্রাহকরা গ্যাস পাচ্ছিলেন না। তারা আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন। তারা আশ্বস্ত হয়েছেন। আসলে গ্যাস সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সংকট দেখা দিয়েছে। সেখানে গ্যাস না পাওয়ার কারণ উদঘাটন করে আমরা সমাধানের চেষ্টা করবো। জনপ্রতিনিধিরাও আমাদের সঙ্গে থাকবেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







