Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

রেলওয়ের সংস্কারে ডিজি সাহাদাতকে উপদেষ্টা করুন মো. মনিরুজ্জামান মনির

admin by admin
December 2, 2024
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রেলওয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক; যেমনটা ভাইয়ের সঙ্গে ভাই—বোনের কিংবা বাবা—মায়ের সঙ্গে সন্তানের। এই সম্পর্কের অন্যতম কারণ আমার বাবা রেলওয়ের কর্মী ছিলেন। রেলওয়ের টাকায় আমাদের অন্ন জুটেছে। আমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, তা রেলওয়ের টাকায় কেনা খাদ্য থেকে উৎপন্ন। ছোট বেলা থেকে ট্রেন দেখতে দেখতে বড় হয়েছি। শৈশব থেকে কৈশোর পার করেছি ট্রেনের সঙ্গে খুঁনসুটি করে। আহ্! কত মধুর স্মৃতি। মনের অজান্তেই রেলওয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাই রেলওয়েকে কতটা ভালোবাসি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে এতটুকু বলতে পারি, আমার শরীরকে আমি যতটা ভালোবাসি, আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, রেলওয়েকে তার চেয়ে এক বিন্দু কম ভালাবাসি না। আমার ধ্যান—জ্ঞ্যানে কেবলই রেলওয়ে। কিন্তু এই রেলওয়ের দৈন্যতা আমাকে ভীষণ পীড়া দেয়। কেন রেলওয়ের এই দৈন্যতা? এ নিয়ে আলোচনার আগে প্রতিবেশী ভারতের দিকে একটু নজর দিতে চাই। সেদেশে যাত্রী ও মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেলপথ।

প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে। সরকারের নানা উদ্যোগ ও প্রচেষ্টায় এর খ্যাতি ছড়িয়ে পড়ছে বিশ^জুড়ে। সরকারের লাভজনক প্রকল্প এটি। শুধু ভারত নয়, চীন, রাশিয়া, জাপান, কানাডা, যুক্তরাজ্য, এমনকি যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় পরিবহন মাধ্যম হলো রেলপথ। এসব দেশেও রেল লাভজনক। উল্টো শুধু আমাদের দেশে। এই দেশে লোকসানি খাত হলো রেলপথ। অবহেলিতও বটে। এই লোকসানের পেছনে অন্যতম কারণ হলো পরিকল্পনার যথেষ্ট ঘাটতি এবং দক্ষ লোকজন বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে দক্ষ লোকের অভাব। বিগত আওয়ামী লীগ সরকার রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিলেও তেমন লাভ হয়নি। অবকাঠামোর কিছু উন্নয়ন হলেও সেবার মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এছাড়া কেনাকাটাসহ অনেক ক্ষেত্রে লুটপাটের বিস্তর অভিযোগ রয়েছে। নিয়োগ—বাণিজ্য ছিল অনেকটা অপেন—সিক্রেট। রেলওয়ের বড় সমস্যা শীর্ষ লেভেলে অন্য সেকশনের (জেনারেল শিক্ষিত) লোকজন বসানো। ফলে রেলওয়ের নেতৃত্বের অভাব স্বাধীনতার ৫৩ বছরেও পূরণ হয়নি। উদাহরণ হিসেবে যদি বলি, দেশের শীর্ষ স্থানীয় একজন ডাক্তারকে যদি রেলওয়ের মহাপরিচালক কিংবা মন্ত্রী করা হয়, তাতে তেমন লাভ হবে? না। হবে না। কারণ, এটা বিশেষায়িত সেক্টর। এখানে টেকনিক্যাল লোকটা—ই দরকার। অতীতে সরকারগুলো এ ক্ষেত্রে ভুল করেছে বলেই প্রতীয়মান হয়। যেমন আওয়ামী লীগ সরকারের সর্বশেষ রেলমন্ত্রী ছিলেন জিল্লুল হাকিম। তিনি একজন পোড় খাওয়া রাজনীতিক বটে; কিন্তু তাতে কী? রাজবাড়ীর এই ‘রাজা’র রেলের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। কয়েকটা লম্বা হাঁক—ডাক দেওয়া ছাড়া ৮ মাসে তিনি তেমন কিছুই করতে পারেননি। এর আগে আওয়ামী লীগের রেলপথ মন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজন। তিনি একজন আইনজীবী। আইন পেশায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তিনি রেলওয়ের উন্নয়নে তেমন কিছুই করতে পারেননি। আর পারবেনইবা কি করে? আইনজীবী আসলে রেলওয়ের কিইবা বোঝেন?

অন্তর্বর্তী সরকার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করেছে মুহাম্মদ ফাওজুল কবির খানকে। তিনি অর্থনীতিবিদ ও সাবেক সচিব। তিনি বিশ^ব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। একজন ভালো, সৎ ও বিচক্ষণ মানুষ হিসেবে তার তুলনা বিরল। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু তিনিও তো রেলওয়ের লোক নন— এ কথা তো অবশ্যই বলা যায়। ফলে অন্তর্বর্তী সরকারের সময়ও রেলপথ মন্ত্রণালয় নিজের (এই সেক্টরে কাজ করা) উপদেষ্টা পেল না। এটা রেলওয়ের উন্নয়নে অন্তরায় হিসেবেই আমি মনে করি। এছাড়া ফাওজুল কবির খানের আরও দুটি মন্ত্রণালয় আছে। ফলে তিনি সপ্তাহে একদিন এই মন্ত্রণালয়ে অফিস করেন বলে জানা গেছে। এতে কাজের ব্যাঘাত ঘটছে বলেই মনে হয়। রেলওয়ের জন্য আসলে দরকার এই সেক্টরের বিচক্ষণ লোক; যিনি সব সময় এই মন্ত্রণালয় নিয়ে থাকবেন। এ ক্ষেত্রে আমার প্রস্তাব হলো রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হোক। ৮ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে এই পদে বসানো হোক। কেননা, রেলওয়ে সরকারের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। দেশের গণপরিবহন ব্যবস্থায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালনের ফলে তিনি অমূল্য দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিভিন্ন স্তরে কর্মরত থেকে রেলওয়ে অপারেশন, বাজেট ব্যবস্থাপনা, রেল নেটওয়ার্কিং, বাণিজ্যিক কার্যক্রম, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্টোরস ম্যানেজমেন্ট এবং পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় অত্যন্ত চৌকস হয়ে উঠেছেন। দক্ষতার সাথে এখনো দায়িত্ব পালন করছেন। তাকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলে তিনি রেলওয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হবেন বলেই আমি বিশ^াস করি। এটা শুধু আমার একার বিশ^াস নয়। এ বিষয়ে রেলওয়ের সবাই একমত পোষণ করবেন বলেই আশা করি।

অনেকে আবার প্রশ্ন করতে পারেন— একজন ডিজি কি উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবেন? হঁ্যা, পারবেন। অবশ্যই পারবেন। না পারার কোনও কারণ নেই। ড. শামসুল আলমের কথা কি মনে আছে? তিনি একজন অধ্যাপক। পরিকল্পনা কমিশনের সদ্য ও জ্যেষ্ঠ সচিব ছিলেন। সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা পরিকল্পনাসহ অনেক পরিকল্পনায় তার অবদান অনস্বীকার্য। চাকরি থেকে অবসরে গেলে ২০২১ সালে সরকার তাকে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী করেছিল। মূলত তার মেধা, অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে প্রতিমন্ত্রীর আসনে বসানো হয়। তিনি বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করছিলেন। এবার আসি অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের কথায়। তিনি আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা মন্ত্রী ছিলেন। তাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়; অর্থাৎ তিনি এমপি ছিলেন না। তিনি মূলত একজন চিকিৎসক। বার্ন চিকিৎসায় তিনি এশিয়ার মধ্যে শীর্ষ চিকিৎসকদের একজন। যারা ভারত ও থাইল্যান্ডে চিকিৎসার জন্য গেছেন; তাদের অনেকেই সামন্ত লাল সেনের প্রশংসা শুনেছেন ওই দুই দেশের ডাক্তারদের কাছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। মন্ত্রী হওয়ার পর খুব সুচারুভাবেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে কেউ কোনও প্রকল্পের ব্যাপারে ভুল বোঝাতে পারেননি। কেন পারেননি? কারণ তিনি এই সেক্টরের লোক। প্রতিটি বিষয় তার নখদর্পনে ছিল। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। ফলে তার মন্ত্রণালয়ে দুর্নীতি ও অপচয় কমে গিয়েছিল কল্পনাতীত ভাবে। একই সঙ্গে কাজের গতিও বেড়েছিল। আবার আসি সরদার সাহাদাত আলী প্রসঙ্গে। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে ড. শামসুল আলম ও অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের মতো সরদার সাহাদাত আলীকে অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হোক। এতে রেলওয়ে লাভবান হবে। কেননা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন খাতে সংস্কার করা। আর এটা তিনি করতে চান অনিয়ম ও দুর্নীতি দূর করতে। রেলওয়ের সংস্কারের জন্য সরদার সাহাদাত আলী তার একজন সহযোদ্ধা হতে পারেন।

লেখক:
সভাপতি, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি

Post Views: 267

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d