ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডে তার বিকৃত করা একটি ভুয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ...
Read moreDetailsসৈয়দ অমির ‘বরই মাখা’ // বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সালাউদ্দিন সাগর-এর কথায় গানটির সংগীতায়েজন করেছেন এন ফরহাদ। এতে মডেল হয়েছে সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছে শুভ্র মেহরাজ। ‘বরই মাখা’ শব্দটা শুনলেই যেমন জিভে জল চলে আসে, গানটির অডিও এবং ভিডিওতেও রয়েছে ঠিক তেমনই এক চটপটা ও টক-মিষ্টি স্বাদ। সম্পূর্ণ রোমান্টিক এবং নাচ-গান নির্ভর এই ট্র্যাকে সৈয়দ অমি ও আয়েশা মৌসুমীর কণ্ঠের যুগলবন্দী শ্রোতাদের চমৎকার এক রিফ্রেশিং আমেজ দিচ্ছে। গানের কথার পাশাপাশি এর চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। মিউজিক ভিডিওটি সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এর ভিডিও। ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। সৈয়দ অমির বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলেরে সঙ্গে পারফর্ম করেছি। মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি...
Read moreDetailsকবিতা, পিঠা আর গানের ছন্দে বাচসাস-এ প্রাণের স্পন্দন // বাচসাস’র উদ্যোগে ‘কবিতা, পিঠা ও গান’ // ইটের দেয়ালে ঘেরা যান্ত্রিক শহরে যখন ঐতিহ্য আর সংস্কৃতি বিলীন হওয়ার উপক্রম, ঠিক তখনই এক সন্ধ্যায় বসলো সুর, শব্দ আর বাঙালি স্বাদের এক অপূর্ব মেলবন্ধন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক অনন্য উৎসব—‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে গুণীজন’ সম্মাননা। দেশের খ্যাতিমান কবি, প্রথিতযশা গীতিকবি এবং বাচসাস সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সংস্কৃতির এক প্রাণোচ্ছল মিলনমেলায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালির চিরন্তন ঐতিহ্যবাহী পিঠা-পুলি। হরেক রকমের মুখরোচক পিঠার ঘ্রাণে মুখরিত ছিল চারপাশ। ব্যস্ত নাগরিক জীবন ভুলে গুণীজনেরা মেতে উঠেছিলেন আড্ডায়। আড্ডার রেশ ধরে শুরু হয় কবিতা পাঠের আসর। দেশের প্রখ্যাত কবিরা মঞ্চে এসে একে একে আবৃত্তি করেন তাদের জনপ্রিয় সব কবিতা। কোনো কবিতায় ছিল দ্রোহের আগুন, কোনোটিতে প্রেমের আকুলতা, আবার কোনোটিতে ফুটে উঠেছে চিরায়ত বাংলার রূপ। কবিদের কণ্ঠের জাদুতে হলভর্তি দর্শক-শ্রোতারা যেন হারিয়ে গিয়েছিলেন এক অন্য ভুবনে। কবিতার রেশ কাটতে না কাটতেই শুরু হয় গানের আসর। গুণী গীতিকবিদের লেখা কালজয়ী গানের সুরে মেতে ওঠে পুরো মিলনায়তন। প্রবীণ ও নবীন শিল্পীদের কণ্ঠে একে একে উঠে আসে সব জনপ্রিয় গান, যা উপস্থিত সবাইকে স্মৃতিকাতর করে তোলে। সুর আর তালের মেলবন্ধনে হলরুমের সবাই একসঙ্গে গেয়ে ওঠেন প্রিয় গানের কলি। এই আয়োজনে সম্মাননা পেয়েছে বাচসাস কবি ও গীতিকবিরা। তারা হলেন কবিদের মধ্যে আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, হাসান হাফিজ, আব্দুল হাই শিকদার, শামীমা চৌধুরী, আবদুর রহমান, হাসনাইন সাজ্জাদী, দিলদার হোসেন, রেজাউদ্দিন স্টালিন, শান্তা মারিয়া, দুলাল খান, সাইদ আহমেদ, সেলিনা শিউলী ও দীপংকর দীপক। গীতিকবিরা হলেন সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর,মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রেজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধু। তাদের লেখা গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন জয়...
Read moreDetailsওয়েব ফিল্মে মৌ খান // নতুন রূপে আসছেন মৌ খান // এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান ঢালিউডের মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্পেও কাজ করেছেন। প্রখ্যাত পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় তিনি পরপর তিনটি চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি তিনি নাম লেখিয়েছেন থ্রিলার ও অ্যাকশন ঘরানার নতুন একটি ওয়েব ফিল্মে, যার নাম ‘শিকারি’। ভিন্নধর্মী গল্প আর রোমাঞ্চকর চরিত্রে নিজেকে মেলে ধরতেই দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া মৌ খান শুরু থেকেই গ্ল্যামার আর অভিনয়ের দক্ষতার কারণে দর্শকের নজর কেড়েছেন। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাতেতে অভিনয় করে তিনি চলচ্চিত্রপাড়ায় নিজের অবস্থান শক্ত করেন। তবে এবারের ‘শিকারি’ ওয়েব ফিল্মটি তার ক্যারিয়ারে একদম নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এতে তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে, যা আগে কখনো করেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, ‘শিকারি’ ওয়েব ফিল্মটির মূল ভিত্তি হচ্ছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপরাধ জগত এবং একটি রোমাঞ্চকর মিশন। এই গল্পে মৌ খানের চরিত্রটি বেশ রহস্যময় ও বুদ্ধিমত্তাসম্পন্ন। চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও পারফর্ম করতে হয়েছে। নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। মৌ খান বলেন, ‘সিনেমার চেয়ে ওয়েব ফিল্মের ক্যানভাস ও গল্প বলার ধরণ এখন অনেক উন্নত। ‘শিকারি’র স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, এক নিশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবে না।’ এরই মধ্যে পরিচালক শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব ফিল্মে কাজ করে ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মৌ। সেই ধারাবাহিকতায় ‘শিকারি’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ হতে যাচ্ছে বলে জানান এই নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ বড় আয়োজনে সম্পন্ন হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের রুচি মাথায় রেখে এর নির্মাণশৈলীতে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। খুব শিগগিরই একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই চিত্রনায়িকা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান। নিয়মিত সিনেমায় অভিনয় করছেন তিনি। বড় পর্দার পাশাপাশি নাম লেখিয়েছেন ছোট পর্দাতেও। তার অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘চাইল্ড অব দ্য স্টেশন’ নামের একটি সিনেমা। ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। এতে মৌয়ের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো। আগামী ৯ অক্টোবর তার...
Read moreDetailsনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি হত্যা মামলার অন্যতম আসামি...
Read moreDetailsমোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টার বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (সদর)...
Read moreDetailsসাম্প্রতিক সময়ে বিনোদন ভুবনের তারকাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে বিনা অনুমতিতে বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করা...
Read moreDetailsনিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা...
Read moreDetailsবিনোদন প্রতিবেদক গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক' দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম...
Read moreDetailsজাতীয় প্রেস ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত (৩১ জুলাই ২০২৬) ‘শ্রাবণ সন্ধ্যা’-এর বিশেষ আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত বাঁশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম-এর...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob