আলিফ হোসেন,তানোরঃ
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং রাজনৈতিক দুরদর্শীতা ও আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় বিশ্বের সঙ্গে তালমিলিয়ে দুর্বার গতিতে আমরাও এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এ সময় ভারশোঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সম্পাদক ও পরপর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন উপস্থিত ছিলেন। এমপি ইমাজ উদ্দিন বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাঁর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মরা আগামীতে নেতৃত্ব দিবে। গঠনমূলক সংবাদ পরিবেশনের লক্ষ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের উন্নয়ন নিয়ে গঠনমুলক অনেক সংবাদ করা যেতে পারে। আনাচে কানাচে বিভিন্ন সংবাদ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গঠনমূলক সংবাদ পরিবেশন করা হলে জাতী অনেক উপকৃত হবে। হিংস্রা ও আক্রমনাত্বক বা এমন কোন সংবাদ প্রকাশ করা যাবে না যাতে সমাজের ক্ষতি হয়।
তিনি বলেন, রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, কেবল মুখে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেন আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেন আওয়ামী লীগকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে আগামি দিনেও সকলকে নৌকার ছায়াতলে থাকার আহবান জানান তিনি।







