সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ১১৩তম কনভেশনে যাচ্ছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক আতিকুর রহমান। তিনি আজ রাতের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন।
বিশে^র অগণিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এই কনভেশন অতীব গুরুত্বপূর্ণ বলে ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্তব্য করেন। তারা আশাবাদ রেখে বলেন, অ্যাডভোকেট আতিকুর রহমান শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন না। বরং তিনি পৃথিবীর সকল অধিকার হারা ও জুলুম নির্যাতনের শিকার শ্রমিকদের পক্ষে এই কনভেশনে কথা বলবেন। বিশেষ করে বর্তমান পৃথিবীর জুলুমতন্ত্র অবসান ও সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ ও রাসুল (সা.) অনুসৃত পদ্ধতি অনুকরণ ও অনুসরণের বিকল্প যে নেই তা তিনি সারাবিশে^র শ্রমিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরবেন। ইসলামী শ্রমনীতির পক্ষে তাঁর ধারালো ও যুক্তিযুক্ত বক্তব্য হিকমতের সাথে উপস্থাপন করবেন।
ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সফরে তাঁর সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান এর অনুপস্থিতে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন।








