প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয়েছে। তাদের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে দেড় ঘণ্টা পর বিকাল তিনটা ৪০ মিনিটে শেষ হয়।
প্রেস ব্রিফিং করে বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরার কথা রয়েছে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত হন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।







