জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরীফার বিরুদ্ধে দলের মনোনয়ন বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আছে।
এসব অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। এর আগে দুর্নীতির অভিযোগে তাদের ব্যংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে।







