জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাঁদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ ন্যায়, মানবতা ও সংহতির পথে ঐক্যবদ্ধ। এখানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা কোনো ষড়যন্ত্র বা বিভাজনের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, ধর্মের নামে রাজনীতি বা রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।
তিনি লেখেন, বাংলাদেশের কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ এখন এক বন্ধনে যুক্ত-এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে। যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনো স্থান পাবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে আমাদের রাজনীতি ঘৃণার নয়, মানবতার। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য দরজা খোলা-যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে।
তিনি লেখেন, এই দেশ কারও শত্রুতার নয়-এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান







