Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

অসহযোগিতার দায়ে ইতিহাসে আমাদের নামও থাকবে

admin by admin
December 2, 2025
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

ইতিহাস কোনোদিন যদি ড. মুহাম্মদ ইউনূসের শাসনকাল মূল্যায়ন করে, তবে
সেখানে আমাদের অসহযোগিতার চিত্রও উঠে আসবে। যৌক্তিক–অযৌক্তিক
কত-শত কারণে সরকারের প্রত্যেকটি দিন বিষিয়ে তোলা হলো। ক্যালেন্ডারের
পাতায় সরকারের জন্য নির্বিঘ্ন কয়টি দিনের সন্ধান পাবেন? রাজনৈতিক
দলগুলোর মতানৈক্য, নাগরিকদের অনৈক্য এবং কতিপয়
কর্মকর্তা–কর্মচারীদের স্বার্থ—সবকিছু মিলিয়ে গত ১৫ মাসকে শান্তির সময়
বলার সুযোগ নাই। চারদিকেই ছন্দপতন। খুঁজে দেখুন—এই অপ্রাপ্তির খুঁটিতে
খুঁটিতে আপনার ও আমার নাম লেখা। একটুও ছাড় না দিয়ে কেবল পেতে চেয়েছি।
গড়তে দেইনি বরং নিজেরাই ভেঙেছি।

ন্যায়–অন্যায় বিবেচনা করিনি বরং স্বার্থকে সবার আগে রেখেছি। রাস্তা
অবরোধ করে, হুমকি–ধামকি দিয়ে, আন্দোলন–অনশন করে কিংবা
অবরোধ–বিশৃঙ্খলার পাল তুলে যতভাবে সরকারের পথচলা আটকে রাখা যায়, সেটা
ছিল। কোথাও কোথাও ষড়যন্ত্রও ছিল। ইউনূস সরকার সফল হোক—এটা
অনেকেই চায়নি, চায় না এবং চাইবেও না। বরং পূর্বেকার যে-ই সেই স্বপ্নে বিভোর
মানুষগুলোর কাছে জুলাইয়ের সহস্র লাশ, ত্যাগ ও বেদনার করুণ ইতিহাসের
কোনোই মূল্য নাই। বরং স্বেচ্ছাচারিতায় অতীতকে ছাপিয়ে যাওয়ার আয়োজন ও
আশঙ্কা দেখি।

অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় প্রত্যেকটি দিন চ্যালেঞ্জের ছিল। সবচেয়ে
বেশি চ্যালেঞ্জ ছিল দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠায়। শতভাগ সন্তোষজনক হয়নি,
কেননা জুলাইয়ের নাম দিয়ে, ধর্মের ইস্যু এনে, মাজার-পূজার নাম করে,
সংখ্যালঘুর তকমা টেনে, বিদেশি চক্রান্তের চক্করে পড়ে এবং নাগরিকদের
মধ্যে স্বাধীনতার অপব্যাখ্যা ও অপব্যবহার করে এবং রাজনৈতিক দলগুলোর

দূরত্ব ধরে দিনগুলো মোটেও স্বাভাবিক ছিল না। গুজব ও হুজুগে, চাঁদা ও
চামচামিতে এবং ক্ষমতা ও প্রতিশোধে সরকারকে যতভাবে বিব্রত করা যায়—সে
চেষ্টা অংশীজনদের মঝে ছিল। কেউ কেউ জুলাইয়ের সওদাগর সেজেছিল। কেউ কেউ
দেখিয়েছে দলের প্রতি জনমত ও বিরোধীদলের প্রতি বিরুদ্ধাচারণ।
অন্তর্বর্তীকালীন সরকারও এমন কিছু বিতর্কিত ইস্যু উঠিয়েছে, যেগুলো এই
স্বল্প সময় সামনে না আনলেও হতো। রাষ্ট্রসংস্কারের প্রশ্নে কুমিল্লা নাকি
নোয়াখালী বিভাগ হবে—এসব নিয়েও এখনই কথা না বললেও হতো। অথচ এই
ধরণের ইস্যুগুলোতেই ভস্ম হয়েছে বেশি।

নানান প্রতিকূলতার মাঝেও দেশি–বিদেশি চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করে
ডক্টরের নেতৃত্বাধীন সরকার এমন কিছু যুগান্তকারী পরিবর্তন সূচিত করে
গেছে, যা ধারাবাহিক হলে বাংলাদেশ বদলে যাবে। বিদ্যমান কাঠামোতে যেকোনো
সরকারের স্বেচ্ছাচারী হয়ে ওঠার যে সুযোগ ছিল, তা আমূল বদলে দিয়েছেন।
ষড়যন্ত্র ও সমালোচনা সহ্য করেও এমন কিছু অসাধ্য সাধন করেছেন, সামনের
দিনগুলোতে যার ফলভোগ অত্যন্ত সুফলদায়ক হবে। আশা করা যায়, পরবর্তী
সরকারগুলো এই পরিবর্তনগুলোকে স্বাভাবিক বিবেচনা করে এগুলো বাস্তবায়নে
সুবিবেচকের ভূমিকা নেবে। নয়তো যে-কোনো সামনের যে-কোনো সরকারের নড়বড়ে
হতে সময় লাগবে না। এই অল্পদিনে যত দাবি উঠেছে তা আশ্চর্যজনক। তার
চেয়েও বড় বিস্ময়—যতগুলো যৌক্তিক দাবি, সেগুলোর প্রায়টাই পূরণ হয়েছে।
তবে রাষ্ট্রকে জিম্মি করে দাবি আদায়ের এই অপদ্ধতিগত সংস্কৃতি ভালো নয়।
আবার ন্যায্য অধিকার থেকে রাষ্ট্রও নাগরিককে বঞ্চিত রাখবে—এই চর্চাও
কাঙ্ক্ষিত ও সুখকর নয়।

অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণ
করেছে। কোনো ব্যাপারে অযৌক্তিক ও অহেতুক রিঅ্যাক্ট না করায় কিছু কিছু
ক্ষেত্রে স্বাভাবিকতার ব্যত্যয় ঘটেছে বটে তবে প্রশংসিত ক্ষেত্রগুলোই বেশি।
রাষ্ট্রের অহেতুক বলপ্রয়োগের প্রবণতা রাষ্ট্র ও নাগরিকের মধ্যে দূরত্ব

বৃদ্ধি করে। বর্তমান সরকারের অর্জন কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ
নাই। যে পরিবেশ ও পরিস্থিতি মোকাবিলা করে তাদেরকে কাজ করতে হয়েছে, তাতে
তারা গণপ্রশংসার দাবিদার। অথচ স্বার্থ হাসিলের জন্য নাগরিকদের নানান
শ্রেণি যে ভূমিকা পালন করেছে, তা অনেকটাই হতাশার। জাতি হিসেবে নিজেদেরকে
তথা চিত্র ও চরিত্র নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার ক্ষেত্র এখনো তৈরি হয়নি ।
রাষ্ট্রের উপকার হবে জেনেও শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে
অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় সিদ্ধান্তের এমন নগ্ন সমালোচনা ও
আন্দোলন সাধন হয়েছে, যা শিক্ষা ও প্রগতি, ন্যায় ও উন্নতির ক্ষেত্রে
প্রতিবন্ধক। আমরা জেনেশুনেই নিজেদেরকে পিছিয়ে রাখতে চাইছি।

সরকারকে অসহযোগিতার ক্ষেত্রে, এমনকি প্রতিবন্ধকতা সৃষ্টির প্রশ্নে
রাষ্ট্রের শিক্ষিত ও পদধারী ক্ষমতার কেন্দ্রীভূতরাই বেশি ভূমিকা পালন
করেছে। অথচ কৃষক তার চাষাবাস বন্ধ রাখেনি, শ্রমিক তার পরিশ্রম বন্ধ
করেনি। শাটডাউন, লকডাউন তথা কর্মবিরতির মতো জিম্মি করার আয়োজন
রাষ্ট্রের বিবেকখ্যাতদের থেকেই বারবার দেখা গেছে। সরকারকে আরেকটু
সহযোগিতা করলে এই রাষ্ট্রের ভিন্ন চিত্র হাজির করা অসম্ভব হতো না। ভাগ্য
বদলাতে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হয়। রাষ্ট্রের কাছে যাদের স্বার্থ
নাই সেই গোটা টিমটাই কার্যত অবরুদ্ধ ছিল মাসের পর মাস। টার্গেট পয়েন্টে
ফোকাস করা তাদের জন্য দুরূহ ছিল। সেজন্যই সংস্কার ও পরিবর্তনগুলো খুবই
ধীরগতির। বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের দারস্থ হওয়াতেও যারা তটস্থ
অনুভব করেন, তারা দেশপ্রেমের বদলে স্বার্থপ্রেমের পূজারী। ভাগ্যের উন্নতি
ঘটুক, রাষ্ট্রের দুর্নীতিহীন সিস্টেম দাঁড়াক—তা যারা চায় না, তাদেরকে গণশত্রু
হিসেবে চিহ্নিত করতে হবে।

সকল রাজনৈতিক দলের লক্ষ্য জনগণের পক্ষ নেওয়া, জীবনমানের উন্নয়ন
ঘটানো। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে তাদের ঘাড়ে বন্দুক রেখে
রাষ্ট্রের কাঙ্ক্ষিত গন্তব্যমুখী ট্রেনে যাত্রা করা যেত না? যারা ক্ষমতার

নিকটবর্তী, তারা ক্ষমতায় থাকা সময়ের চেয়ে কম ক্ষমতা নিয়ে ছিল? সুযোগ-
সুবিধা এর চেয়ে বেশি দখল করলে কৈফিয়ত দিতে হবে না? অথচ এই ক্ষমতাও
অনেকের ক্ষমতায় থাকার কালেও থাকবে না। দলাদলি ও টেন্ডারবাজিতে অনেকের
জাত যাবে। তখন সমালোচনার তুফান উঠবে।

ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাক—তবে যারা সরকারকে সবচেয়ে বেশি
অসহযোগিতা করেছে তারাই জনগণের কাছ থেকে বেশি ঘৃণা কুড়াবে। ইতিহাসে লেখা
থাকবে—ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি ক্ষেত্রে সাফল্য
অর্জন করতে পারেনি; অথচ সুযোগ ছিল। সেই সুযোগকে সরকার কেন কাজে
লাগাতে পারেনি? কারণ আমরা সরকারকে মোটেও সহযোগিতা করিনি, বরং কী
করে আরও কঠিন পরিস্থিতি হাজির করা যায় সেজন্য আন্দোলন করেছি। যেটুকু
পক্ষে বলেছি তা স্বার্থ পূণের গুটি হিসেব! স্বার্থপূরণই আমাদের মুখ্য বিবেচ্য
ছিল! দেশের সামষ্টিক স্বার্থ কখনোই আমাদের কাছে গুরুত্ব পায়নি। ইস্যুভিত্তিক
চলমান অনেক আন্দোলনের আলামত দেশপ্রেমের সাক্ষ্য দেয় না। অথচ জন-
ভোগান্তিতে অতিষ্ট মানুষ।

ধন্যবাদান্তে,

রাজু আহমেদ । কলামিষ্ট ।
fb.com/rajucolumnist/

Post Views: 263

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
74

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d