Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

লক্ষ্মীপুর-৪ আসন কে হচ্ছে বিএনপি ও জোটের প্রার্থী, আলোচনায় নিজান-তানিয়া রব

admin by admin
December 4, 2025
in রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে লক্ষ্মীপুর-৪ আসন। এই আসনের মানুষের প্রধান সমস্যা নদীভাঙন। নির্বাচন আসে, নির্বাচন যায়, প্রার্থীরা প্রতিশ্রুতি দেন। তবে কাজের কাজ কিছুই হয় না। এবারও ভোটাররা বলছেন, তারা তাকেই ভোট দেবেন, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না-কাজও করে দেখাবেন। ফলে আবারও প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এই আসনের প্রার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসছেন। নেতাকর্মী–সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে টানার কৌশল খুঁজছেন তারা। সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে তাদের।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুনভাবে জেগে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা তৃণমূলের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। তিন মাস ধরে সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়িয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

স্থানীয়রা বলছেন, এ আসনে এবার ফ্যাক্ট জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। জোটগত কারণে বিএনপি আসনটি জেএসডিকে ছাড়তে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আ স ম আবদুর রব বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। ফলে তাঁর স্ত্রী তানিয়া রব বিএনপি জোটের প্রার্থী হতে পারেন-সেটা অনেকটা নিশ্চিত।

তবে দলীয় এই সিদ্ধান্তে নাখোশ বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি এই আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি)। ফলে জেএসডিকে মাঠ ছেড়ে দিতে রাজি নন তিনি। বিএনপি জোট থেকে জেএসডির জন্য আসনটি ছেড়ে দিলেও নিজান ভোটের মাঠে থাকবেন বলে নেতাকর্মীদের আগাম বার্তা দিচ্ছেন। এ নিয়ে দলের একাধিক সভায় প্রকাশ্যে কথা বলেছেন বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি একটি অনুষ্ঠানে বলেন, লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজান কাজ শুরু করছেন। আমরা আশা করছি, খুব শীঘ্রই এ আসনে নিজান প্রার্থিতা নিয়েই আপনাদের সামনে হাজির হবেন।

বিভিন্ন দলের নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ে যোগাযোগ রাখছেন আশরাফ উদ্দিন নিজান, তানিয়া রব, জামায়াতে ইসলামের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ।

লক্ষ্মীপুর-৪ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৮৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৬৪১ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। এই আসনে ১৯৮৬ সালে আ স ম আবদুর রব (জাতীয় পার্টি), ১৯৮৮ সালে মোশাররফ হোসেন (সম্মিলিত বিরোধী দল), ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আবদুর রব চৌধুরী (বিএনপি) এবং ১৯৯৬ সালের জুনের নির্বাচনে আ স ম আবদুর রব (জাসদ), ২০০১ ও ২০০৮ সালে এবিএম আশরাফ উদ্দিন নিজান (বিএনপি), ২০১৪ সালে মোহাম্মদ আবদুল্লাহ (আওয়ামী লীগ), ২০১৮ সালে আবদুল মান্নান (বিকল্পধারা) এবং ২০২৪ সালে মোহাম্মদ আবদুল্লাহ (স্বতন্ত্র) এমপি নির্বাচিত হন।

কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের স্কুলশিক্ষক ইসমাইল হোসেন বলেন, ‌‘নদী আমাদের সব শেষ করে দিচ্ছে। একবার দুইবার নয়-অনেকেই আছেন, ৮-১০ বার করে ভাঙনের শিকার হয়েছেন। বারবার ঘরবাড়ি সরাতে হচ্ছে। এক সময়ের জমিদাররাও এখন রাস্তায় থাকেন-এমন উদাহরণও আছে। নির্বাচনে যারাই জিতুক, আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই।’

রামগতির চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দিদার উদ্দিন বলেন, ‘এমপি প্রার্থীরা নির্বাচন এলে ভাঙনরোধে শুধু প্রতিশ্রুতি দেন, কাজ করেন না। আমরা কাজ দেখতে চাই।’

হাজীরহাট উপকূল কলেজের শিক্ষার্থী পারুল পারভিন বলেন, ‘আমি নতুন ভোটার হয়েছি। যে প্রার্থী নদীভাঙন রোধে ভালো ভূমিকা রাখবেন, তাকেই আমরা ভোট দেব। আমরা জন্মভূমির ঘরভিটা রক্ষার দাবি জানাই।’

জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘আমি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। প্রতি মাসে অন্তত ২০ দিন কমলনগর–রামগতিতে সফর করি। একদিন এক ইউনিয়নে যাচ্ছি, ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররাও পজিটিভ। বিশেষ করে ডাকসু নির্বাচনের পর আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। আশা করি আমি জয়লাভ করব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তারপরও আমাদের ওয়ার্ড ও কেন্দ্র কমিটি করা হচ্ছে। গ্রামগঞ্জে মানুষের কাছে অনেক সাড়া পাচ্ছি।’

আ স ম আবদুর রবের স্ত্রী ও জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘রব সাহেব অসুস্থ বিধায় আমিই নির্বাচনে অংশ নেব। বিএনপির সঙ্গে আমরা জোটগতভাবে আন্দোলনে মাঠে ছিলাম। এখন নির্বাচন হবে-তা নিয়ে বোঝাপড়া হচ্ছে। মাঠে আমরা নারীদের নিয়ে কাজ করছি। আ স ম আবদুর রবের উন্নয়নমূলক কাজগুলোই আমার শক্তি।’

দলের বাইরে জেএসডির কাউকে মনোনয়ন দিলে বিএনপির নেতাকর্মীরা মানবেন না-এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এমন বক্তব্য প্রসঙ্গে তানিয়া রব বলেন, ‘আমাদের বিষয়ে তারেক রহমান চিঠি দিয়েছেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি এসব কথা বলেন—তিনি কি তারেক রহমানের চেয়ে বড় কিছু?’

মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘দল আমাকেই এই আসনে নির্বাচন করার জন্য মনস্থির করে রেখেছে। আশা করি আমি মনোনয়ন পাব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে আমরা যাচ্ছি, নিয়মিত নারী সমাবেশ করছি। বিগত দিনে আমাদের ১৩ হাজার নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছিল। তারা আমার সঙ্গেই আছেন।’

Post Views: 165

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

by admin
September 20, 2026
0
1

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
69

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d