Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

শিক্ষকতার বিপন্নতা!

admin by admin
December 5, 2025
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

শিক্ষার্থীদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শারীরিকভাবে নাজেহাল হওয়ার ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়—দুঃখজনকভাবে তা নিত্যনৈমিত্তিকবাস্তবতা। ভিন্ন বিভাগের শিক্ষকদের তো বটেই, নিজ বিভাগের শিক্ষকরাও শিক্ষার্থীদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না। শিক্ষার্থীদের বচনের অশ্লীল তীরের টার্গেটে শিক্ষকগণ। সাত কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষার দাবিতে যখন শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করছেন, তখন শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে—এ দৃশ্য শিক্ষা-পরিবেশের সংকটকে আরও প্রকট করে। শিক্ষকদের লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় অবিরাম গালাগাল, সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্যছড়ানো, এমনকি এআই দিয়ে শিক্ষকদের নামে বিকৃতির প্রচার—এসবই আমাদের মূল্যবোধের ভাঙনের বহিঃপ্রকাশ।

 

সরকারি মাধ্যমিকের শিক্ষকদের এনক্যাডারমেন্ট ও গ্রেড উন্নয়নের আন্দোলন নিয়ে অভিভাবকদের ক্ষোভ চরমে পৌঁছেছে। প্রশাসনও বিব্রত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘তৃতীয় প্রান্তিকমূল্যায়ন’ বন্ধ রেখে ‘কমপ্লিটশাটডাউন’ আন্দোলন— দদএর ফলে কয়েক জায়গায় শিক্ষকদের ওপর অভিভাবক কর্তৃক শারীরিক হামলাও ঘটেছে। সারাদেশের এই শিক্ষা-সংক্রান্ত চিত্র একদিকে দুঃখজনক, অন্যদিকে আতঙ্কের। সমাজের যে স্তম্ভগুলো আমাদের ভবিষ্যৎকেটিকিয়ে রাখার সবচেয়ে বড় দায়িত্ব বহন করে—সেই শিক্ষকেরাই আজ বারবার অনিশ্চয়তা, অপমান ও অবিশ্বাসের মুখে দাঁড়াচ্ছেন।

 

পেশাগত নৈতিকতায় যেমন চিকিৎসকরারোগীকেজিম্মি করে দাবি আদায় করতে পারেন না, তেমনি শিক্ষকগণও ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে দীর্ঘস্থায়ী কর্মবিরতি পালন করতে পারেন না। নৈতিক দৃষ্টিতে এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না। তবে দায় একতরফা শিক্ষকদের নয়। শিক্ষকদের ন্যায্য পাওনা পরিশোধে রাষ্ট্রের কোথাও কোথাওশিথিলতা, জটিলতা ও কার্পণ্য রয়েছে—এটাও বাস্তবতা। আবার শিক্ষকদের দাবিদাওয়ারব্যানারের নিচে অনেকে অসংগতি, অযৌক্তিকতা, এমনকি রাজনৈতিক সংশ্লেষ যুক্ত করে আন্দোলনের মূল উদ্দেশ্যকে বিভ্রান্ত করেছেন। ফলে একটি নৈতিক আন্দোলনও অনেক সময় জনমতের সমর্থন হারিয়ে ফেলে।

 

শিক্ষা ব্যবস্থার বড় সংকট হলো—কেউই গা-ছাড়া ভাব দূর করতে চাইছে না। রাষ্ট্রের পক্ষ থেকে সমাধানের জায়গাগুলো এড়িয়ে যাওয়া, শিক্ষক মহলের ভেতরের অসংগতি, শিক্ষার্থীদের মূল্যবোধগত অবক্ষয় এবং অভিভাবকদের আস্থাহীনতা—সব মিলিয়ে এক অচলাবস্থার জন্ম দিয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য পারস্পরিক সমঝোতা ও আত্মসমালোচনারমানসিকতা না থাকলে টেকসই সমাধান অসম্ভব।

 

এই যে শিক্ষক বনাম শিক্ষার্থী, শিক্ষক বনাম অভিভাবক আর শিক্ষক বনাম রাষ্ট্র—এমন মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে, এর ক্ষতি সামগ্রিকভাবে আমাদেরই। শিক্ষক যদি আন্তরিকতা নিয়ে না শেখান, শিক্ষার্থী যদি সম্মান ও মনোযোগ দিয়ে না শেখে, এবং অভিভাবক যদি শিক্ষা ব্যবস্থায় আস্থা না রাখেন—তবে পরবর্তী প্রজন্ম কোথায় পৌঁছাবে? আন্দোলনরত শিক্ষকের ওপর অভিভাবকের আঘাত, শিক্ষার্থীর অশ্রাব্য গালাগাল—এগুলো নিছক ঘটনাই নয়; এগুলো সমাজে দীর্ঘমেয়াদি নৈতিক ক্ষয় ঘটায়। যারা মানুষ গড়ে তাদেরও মানুষ হতে হয়; আর যারা মানুষ হবে তাদের ভেতর মানুষ হওয়ার ইচ্ছা ও শৃঙ্খলা থাকা জরুরি।

 

কথায় বলে—বেয়াদব শিক্ষার্থীকেও মানুষ করা যায় কিন্তু বেয়াদব অভিভাবকের সন্তানকে মানুষ করা প্রায় অসম্ভব। অভিভাবকের ভুল বার্তা সন্তানের মনে যেভাবেরোপিত হয় তা পরবর্তীকালে শিক্ষা-পরিবেশের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়ায়। দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিবেদনে শিক্ষক আন্দোলনের কলকাঠিতে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে—যদি তা সত্য হয়, তাহলে সামনের দিনগুলোতে শিক্ষকদের অস্তিত্ব সংকট আরও প্রকট হতে পারে। নোয়াখালীর শিক্ষকদের আন্দোলনের তীব্রতাবেশি- কাজেই রিপোর্টকে উপেক্ষা করার সুযোগও কম।

 

সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা অনেক জায়গায় প্রশ্নাতীত; তাদের বেতন, মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিগুলো বাস্তবসম্মত। কিন্তু আন্দোলনে কিছু শব্দ, স্লোগান ও দাবি সংযুক্ত হয়ে আন্দোলনকে হাস্যরসে পরিণত করেছে। ‘কে বেশি মেধাবী শিক্ষক’—এমন বিতর্কে না গিয়েও শিক্ষকদের কাঠামোগত অবস্থান বোঝা উচিত ছিল। প্রধান শিক্ষক ১০ম গ্রেডে থাকলে সহকারী শিক্ষকের ১০ম গ্রেড দাবি শৃঙ্খলার সাথে যায় না। মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড দাবি যৌক্তিক হতে পারে কিন্তু ‘ক্যাডারে অন্তর্ভুক্তি’ দাবি কাঠামোগতবাস্তবতার সঙ্গে বেমানান।

 

অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ মাসে বিভিন্ন স্তরের শিক্ষকগণ এত বিষয় নিয়ে আন্দোলন করেছেন যে প্রশাসন দীর্ঘদিনঅচলাবস্থায় ছিল। সবচেয়ে বড় ভুল—এই আন্দোলনগুলো সমাজের দাবি হয়ে উঠতে পারেনি। জনসমর্থন ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। শিক্ষকদের দাবি শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

 

এই পরিস্থিতির বিপরীতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিকল্প হিসেবে আরও শক্ত অবস্থান নিবে। অভিভাবকদের আস্থা কমে গেলে সরকারি স্কুলগুলো বড় ক্ষতির মুখে পড়বে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে নিয়মিত বদলি কার্যক্রম জোরদার করলে সিন্ডিকেট, স্থবিরতা, নৈরাজ্য ও ক্ষমতার অপব্যবহার কমে যেত। ভালো শিক্ষক বিপুল সংখ্যায় আছেন—কিন্তু কতিপয় শিক্ষকের দুর্নাম পুরো শিক্ষক সমাজকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে।

 

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাষ্ট্র—এই চার পক্ষের মধ্যে সুসম্পর্ক ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা টিকে থাকতে পারে না। উন্নয়নশীল দেশে আন্দোলন প্রায় অবশ্যম্ভাবী হলেও তা অবশ্যই বিধিবদ্ধ কাঠামোর মধ্যে হতে হবে। সরকারি চাকরিজীবী বিধানে আবদ্ধ—এ বাস্তবতা ভুলে গেলে চলবে না। সংখ্যার আধিক্য দিয়ে রাষ্ট্রকে জিম্মি করা যায়, কিন্তু তাতে দায়িত্বশীলনাগরিকত্বের প্রমাণ পাওয়া যায় না।

 

এখন প্রয়োজন পারস্পরিক আস্থা, নৈতিক দায়িত্ববোধ ও সর্বস্তরে শৃঙ্খলার পুনঃস্থাপন। অন্যথায়শিক্ষকতারবিপন্নতা কেবল পেশার নয়—জাতির ভবিষ্যতের বিপন্নতা হয়ে দাঁড়াবে।

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Post Views: 223

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d