জুনায়েদ আহমেদ পলক। এ লোকটাকে নিয়ে কখনোই আমার কিছু লেখার ইচ্ছা হয়নি। তবে আজ লিখছি। লেখার কারণ হলো, জনগণ যাতে বুঝতে পারে- আজকের ক্ষমতা কালকের পতনের মূল হতে পারে।
জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি। এরপর মন্ত্রী। যে কিনা এখন জেলখানায়, যেখানে কথা বলার মত মানুষ নেই। মোবাইল নেই। দিন রাতের হিসাব নেই! আজ তার সঙ্গী কেবলই তার চোখের পানি।
অথচ ক্ষমতায় থাকাকালীন কি ছিল না তার? গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা; সবই ছিলো। আর এখন? প্রিয়তমা স্ত্রীও সাথে নেই৷ কত বছর থাকতে হবে তাও জানা নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে ছাড়া পাবেন। ততোদিনে নাম চলে যাবে দল থেকে বাতিলের খাতায়!
একটাই তো জীবন! কি নিদারুন অপচয়! তাই না? জুনায়েদ পলক তাদের জন্য এক চরম শিক্ষা, যারা এখন ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন।
নিজ অপকর্মের ভার নিতে না পেরে কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে! এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! সে কি প্রভাব ছিলো তার! বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে কথা। আজ সে কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ করে বেড়াচ্ছেন।
রাজনীতি নামক খেলাটা স্কুইড গেমের চেয়েও ভয়ানক। স্কুইড গেমে হেরে গেলে সরাসরি মৃত্যু। আর রাজনীতি নামক খেলায় সরাসরি মৃত্যু নেই। আছে কেবল তিলে তিলে মৃত্যু।








