প্রেস রিলিজ
আশা করছি, বিএনপি’র নেতৃত্বে নতুন সরকার গঠনের ফলে সরকারি কর্মচারিদের জীবনমান-সামাজিক মর্যাদা, জীবনধারণ ও পেশাগতভাবে বিকশিত হবার ক্ষেত্রে চলমান নানা প্রতিবন্ধকতা, জটিলতা ও প্রশাসনিক দৈন্যতা দ্রুত নিরসন হবে। একটি দক্ষ ও অভিজ্ঞ দেশপ্রেমিক কর্মী বাহিনী গড়ে তুলবে। কেননা, সরকারি কর্মচারিরাই দেশ, জাতি ও সরকারের মূল চালিকাশক্তি।
সুসংগঠিত ও ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়তে নতুন ভোরের, নতুন দিনের, আলোর মশালে এ মন্ত্রিপরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই প্রতীতি রয়েছে আমাদের।







