মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংষর্ষে ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসন জেলার লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে তামান লিঙ্গির একটি শ্রমিক আবাসনে এ ঘটনা ঘটে।

নেগ্রি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিক এবং একই আবাসনে বসবাস করতেন। নিহত তিনজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে। আহত একজনকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.