Sunday, September 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

admin by admin
September 27, 2026
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নুরজাহান জিম নামে এক গৃহবধূকে মারধরের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে। এ সময় গৃহবধূর গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গৃহবধূর বাবা মো. রুহুল আমিন বীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, রুহুল আমিনের মেয়ে নুরজাহান জিমের সঙ্গে ২০১৭ সালে রসুলপুর এলাকার মো. রাশেদ ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক মেয়ে ও তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর থেকে নুরজাহান জিমের কাছে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সন্তানদেরসহ তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং পরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবারে ব্যস্ত থাকার সুযোগে নুরজাহান জিমের স্বামী তাকে গোপনে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসেন। পরে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে পশ্চিম দিকে একটি পুকুরের পাশে আমগাছের কাছে যান।
অভিযোগ রয়েছে, সেখানে নুরজাহান জিমকে মারধর করার পর তার স্বামী সঙ্গে থাকা একটি রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তার গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার বাবা ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় নুরজাহান জিমকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এজাহার দায়েরের সময়ও তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে তার বাবা জানান।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে এবং লিগ্যাল এইডে করা আবেদন প্রত্যাহার না করলে নুরজাহান জিম ও তার বাবা মো. রুহুল আমিনকে যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় মো. রুহুল আমিন তার মেয়ের জামাই মো. রাশেদ ইসলাম, মো. খিজির আলী, মো. রাবিউল ইসলাম ও মো. রিয়াজুল ইসলামসহ অজ্ঞাত আরও ২–৩ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছেন।
অভিযোগের বিষয়ে মো. রাশেদ ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Post Views: 18

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

by admin
September 27, 2026
0
1

কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। ‎...

দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

by admin
September 27, 2026
0
10

মাদারীপুর: হাসপাতালের বিছানায় শুয়ে তখন মৃত্যুর প্রহর গুনছিলেন এস এম তাইজুল ইসলাম। দুই কিডনি অকেজো হয়ে গেছে, নিয়মিত ডায়ালাইসিস চলছে।...

মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

by admin
September 27, 2026
0
10

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে...

পথশিশুদের শিক্ষা, প্রতিভার বিকাশ—যাত্রা শুরু সৃজন মঞ্চের

পথশিশুদের শিক্ষা, প্রতিভার বিকাশ—যাত্রা শুরু সৃজন মঞ্চের

by admin
September 27, 2026
0
5

  স্টাফ রিপোর্টার:- পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য ও বাসস্থানে সহায়তার পাশাপাশি গ্রামগঞ্জের পিছিয়ে থাকা প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে...

মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

by admin
September 27, 2026
0
3

  মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ-২০২৬ অনুষ্ঠিত...

অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক

অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক

by admin
September 27, 2026
0
11

মালিকুজ্জামান কাকা যশোর শহরের রেলবাজারে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত এই অভিযোগে চারজনকে আটক করেছে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

    কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

    September 27, 2026
    দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

    September 27, 2026
    মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

    মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

    September 27, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d