মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং অংশীদারিত্ব নিয়ে খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপি গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজন এবং গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চট্রগ্রাম পিআইডি, আঞ্চলিক তথ্য অফিস, সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।
চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার জি এম সাইফুল ইসলামেরর সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, রামগড় তথ্য অফিসার খন্দকার তৌহিদ, গুইমারা কৃষি অফিসার মো. রেজাউল করিম, শিক্ষা অফিসার বাবলু হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রাঙ্গা মারমা, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান এবং সমাজসেবা অফিসার আমিন উল্লা।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য প্রদান করেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,সাবেক সভাপতি শ্যামল রুদ্র, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাইফুর রহমান ও মীর বাবলু।
এসময় রামগড়,গুইমারা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসনের সাথে গণমাধ্যমের সমন্বিত কাজের ওপর জোর দেন।









