গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি:
বিজিবি’র সরাইল রিজিয়নের ১৩াট ব্যাটালিয়ন কর্তৃক গত ০৯ মাসে প্রায় ৯৩১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির ।
তিনি জানান, সরাইল রিজিয়নের দ্বায়িত্বপূর্ণ ১২০৪ কিলোমিটার সীমান্তের ২১১টি বিওপি কর্তৃক গত ০৯ মাসে ১১টি পিস্তল, ০৭টি ইয়ারগান, ০৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
এছাড়াও ০৩ লক্ষ ১২ হাজার ০৯ শত পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ হাজার ০৮ শত কেজি গাঁজাসহ বিপুল পরিমান বিদেশি মদ, বিয়ার, ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এসব অভিযানে ৩০৫ জন আসামীকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধেও সরাইল রিজিয়ন ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা কঠোর অভিযান পরিচালনা করছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।##









