জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
দক্ষতা যেখানে নেতৃত্বের মূল ভিত্তি, সেখানে প্রতিনিয়ত শেখার কোনো বিকল্প নেই। ২০২৭ সালের কর্পোরেট ভিশন ও স্ট্র্যাটেজিক গোল অর্জনকে সামনে রেখে বায়োফার্মা কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
২৬ থেকে ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই প্রোগ্রামে বায়ো ফার্মা লিমিটেডের সম্মানিত ডিরেক্টর অপারেশন্স ডা. এম শহীদ ইকবাল সরকার-এর পরিচালনায় এবং জিএম (পিএমডি) জনাব মাসুদূর রহমান-এর সার্বিক সহযোগিতায় সেশনগুলো লাভ করে এক নতুন মাত্রা।
প্রশিক্ষণ কর্মশালার মূল আর্কষণগুলোর মধ্যে অন্যতম ছিল প্রখ্যাত ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার জনাব সাইফুল ইসলাম-এর দিনব্যাপী সেশন, যেখানে “Leadership and Team Dynamics” বিষয়ের ওপর গভীর ও ব্যবহারিক আলোকপাত করা হয়। অনুষ্ঠানে হেড অফিসের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত ছিল আমাদের শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ-এর দিকনির্দেশনামূলক উপস্থিতি। সেলস অ্যানালাইসিস, ফিল্ড অপারেশন এবং আগামী বছরের কৌশলগত প্রস্তুতির ওপর তাঁর অভিজ্ঞতাভিত্তিক দিকনির্দেশনা সবাইকে গভীরভাবে উদ্বুদ্ধ করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ট্রেনিংয়ের শিক্ষা যেন প্রত্যেকে নিজ নিজ কাজের মাধ্যমে বাস্তব রূপ দান করতে পারেন।
সমাপনী লগ্নে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করেন আমন্ত্রিত আরএসএম ও সেলস ম্যানেজারবৃন্দ।
অর্জিত নতুন জ্ঞান আর দূরদর্শী নেতৃত্বকে সঙ্গী করে বায়োফার্মা পরিবার এগিয়ে চলেছে এক উজ্জ্বল ভবিষ্যতের পানে!









