বিশেষ প্রতিনিধি:
আসন্ন ৭ নং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আরিফুল ইসলাম।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত শেখ আরিফুল ইসলাম সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়ের কারণে শেখ আরিফুল ইসলামকে চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে শেখ আরিফুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ চাইলে এবং তাদের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে শেখ আরিফুল ইসলামকে ঘিরে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।








