Thursday, October 1, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

admin by admin
October 1, 2026
in বাংলাদেশ, সিলেট বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় আমলসমূহ কী কী?

উত্তরে তিনি বলেন, আল্লাহতায়ালার কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমলের অন্যতম- ১. সময়মতো নামাজ আদায় করা।

ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি অনুরূপ আরেকটি আল্লাহর প্রিয় আমল জানতে চাইলে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- ২. মাতা-পিতার সঙ্গে সদাচরণ করা। সাহাবি বলেন, আমি আরও একটি প্রিয় আমল বলার জন্য অনুরোধ করলাম। তিনি বলেন- ৩. আল্লাহর পথে সংগ্রাম করা। -সহিহ বোখারি ও মুসলিম

নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জবান থেকে উচ্চারিত প্রতিটি কথা, তার জীবনের প্রতিটি কাজ ও আমল এবং কোনো কাজে তার মতামত ও সমর্থনকে হাদিস ও সুন্নাহর মধ্যে শামিল করা হয়েছে।

হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে বলেছেন তার ব্যাখ্যায় ইসলামি স্কলাররা বলেন, বান্দার সবচে’ গুরুত্বপূর্ণ ও নেক আমল সম্পর্কে জানতে চাইলে হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ৩টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে অবহিত করেন। মানুষের উচিৎ এসব আমল সম্পর্কে অবহিত তা পালনে মনোযোগী হওয়া।

১। সময়মতো নামাজ আদায় করা: নামাজ’ হচ্ছে ঈমানের পর আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। যে বিষয়ে কোরআনে কারিমে প্রায় ৮৩ বারের বেশি তাগাদা রয়েছে। অথচ কোরআনে কোনো বিষয়ে একবার নির্দেশ এলে তা ফরজ হয়ে যায়।

নামাজ সম্পর্কে আল্লাহতায়ালা সকল নবীকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক যুগের সব উম্মতের জন্য নামাজের বিধান ছিলো। মুমিন-মুসলমানদের জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ আমল হলো- একনিষ্ঠ ও বিনয়ের সঙ্গে নামাজ আদায় করা।

কোরআনে কারিমে বলা হয়েছে, নিশ্চয়ই সে সব মুমিন সফল হবে, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। সূরা মুমিনুন: ১-২

যারা নামাজের বিষয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, তাদের জন্য পরবর্তী বিষয় সহজ হবে। বর্ণিত হাদিসের মাধ্যমেও স্পষ্ট যে, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরককারী বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন।

২। মাতাপিতার সঙ্গে সদাচরণ করা: দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তা হলো-‘মাতাপিতার সঙ্গে সদাচরণ করা।

সন্তানের জন্য তার নিজ মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করা সবচে’ বেশি গুরুত্বপূর্ণ ও পুণ্যময় আমল। এ বিষয়ে কোরআনে কারিমের একাধিক স্থানে তাকিদের সঙ্গে বর্ণনা রয়েছে।

ইসলামি শরিয়তের পরিভাষায় মা-বাবার সঙ্গে সদাচরণ ফরজের অন্তর্ভুক্ত। যা অমান্য করা কবিরা গোনাহ। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর ফয়সালা এই যে, তিনি ছাড়া আর কারও দাসত্ব করা যাবে না এবং তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, তাদের দু’জন বা একজন যখন বার্ধক্যে পৌঁছে যায়; তবে তোমাদের আচরণের কারণে তারা যেন উহ্ না বলে, তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলবে না বরং তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে।’ –সূরা বনী ইসরাইল: ২৩

জীবনের কঠিন ও উত্তপ্ত মুহূর্তেও মাতা-পিতার সঙ্গে সদাচরণের সীমা লংঘন করার সামান্যতম অনুমতি আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়নি।

নবী করিম (সা.) সাহাবি হজরত মুয়াজ বিন জাবাল (রা.)-কে উপদেশ দিতে গিয়ে বলেন, ‘মুয়াজ সাবধান! তোমার পিতা-মাতার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যাতে তাদের হৃদয়ে আঘাত লাগে। তারা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় অথবা সম্পত্তি থেকে বঞ্চিত করে তারপরও প্রতিবাদী হওয়া যাবে না।’ -মুসনাদে আহমদ

মাতা-পিতার সন্তুষ্টিতে সন্তানের জন্য জান্নাত আর তাদের অসন্তুষ্টির মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নাম। হাদিসে বলা হয়েছে, ‘যে সন্তানের ওপর তার মাতা-পিতা রাজি রয়েছে তার ওপর আল্লাহতায়ালা ও রাজি রয়েছেন।

৩। আল্লাহর পথে সংগ্রাম করা: তৃতীয় নেক আমল সম্পর্কে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর পথে সংগ্রাম করা। হাদিসে বর্ণিত শব্দ জেহাদ এর অর্থ কোনো লক্ষ্য হাসিলের জন্য কঠোর চেষ্টা ও প্রচেষ্টা করা। আর যখন এ চেষ্টা আল্লাহর দ্বীনের দাওয়াত ও দ্বীন প্রতিষ্ঠার জন্য হয়- তখন তা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ।’ এর উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি ও তারই দ্বীনের বিজয়। ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা আর আল্লাহর আইন বাস্তব জীবনে প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা চালানো এমন বিষয় নয় যা করলে ভালো না করলে তেমন কিছু ক্ষতি নেই। বরং উল্লিখিত দায়িত্ব পালন প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। যে দায়িত্ব পালন না করলে জবাব দিতে হবে হাশরের কঠিন দিবসে।

আলোচ্য হাদিসে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনটি গুরুত্বপূর্ণ নেক আমল সম্পর্কে বলেছেন, তা সমস্ত উম্মতকে পৃথিবীর শেষ দিন পর্যন্তের জন্য বলেছেন। নারী-পুরুষ সবার জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে চলতে হবে। তবেই মিলবে আল্লাহর সন্তুষ্টি।
মহান আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: হযরত শাহজালাল রহ. লতিফিয়া দাখিল মাদ্রাসা দক্ষিণ সুরমা সিলেট।

Post Views: 9

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

by admin
October 1, 2026
0
1

হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন মালিকুজ্জামান কাকা যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও...

রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

by admin
October 1, 2026
0
0

রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫০...

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি

by admin
October 1, 2026
0
0

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি মালিকুজ্জামান কাকা যশোরের ঝিকরগাছার পল্লী আটুলিয়া গ্রামটি...

রাণীশংকৈলে কুলিক নদীর তীরে মিলল অজ্ঞাত নবজাতকের মরদেহ

রাণীশংকৈলে কুলিক নদীর তীরে মিলল অজ্ঞাত নবজাতকের মরদেহ

by admin
October 1, 2026
0
0

রাণীশংকৈলে কুলিক নদীর তীরে মিলল অজ্ঞাত নবজাতকের মরদেহ সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর তীর থেকে এক...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা

by admin
October 1, 2026
0
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে...

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

by admin
October 1, 2026
0
0

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন October 1, 2026
  • রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক October 1, 2026
  • দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি October 1, 2026
  • রাণীশংকৈলে কুলিক নদীর তীরে মিলল অজ্ঞাত নবজাতকের মরদেহ October 1, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা October 1, 2026
  • দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন October 1, 2026
  • আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। October 1, 2026
  • ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম October 1, 2026
  • মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন October 1, 2026
  • খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের October 1, 2026
  • ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ October 1, 2026
  • হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির October 1, 2026
  • দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, বেসরকারি চাকরিজীবীদের পাচ্ছেন কয়দিন October 1, 2026
  • মিরপুরে সংঘর্ষের ঘটনায় সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী October 1, 2026
  • মন্ত্রীর দুঃখ প্রকাশ, মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্ত ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা, October 1, 2026
  • নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি October 1, 2026
  • নারীদের সঙ্গে অবাধ মেলামেশাসহ যেসব কারণে পদ হারান আম্মার October 1, 2026
  • সব ধরণের জ্বালানি তেলের দাম ঘোষণা October 1, 2026
  • জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল October 1, 2026
  • পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক October 1, 2026
  • ২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকার বিল! বিলিং ব্যবস্থায় গলদ কোথায়? October 1, 2026
  • ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরবিশে নশ্চিতিে ঢাকা ওয়াসা বদ্ধপরকির October 1, 2026
  • রামগড়ে ১১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, আদালতে ৩ মাসের কারাদণ্ড October 1, 2026
  • বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি October 1, 2026
  • নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন October 1, 2026
  • গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম ধ্বংস October 1, 2026
  • বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ October 1, 2026
  • দিনাজপুর  বীরগঞ্জে ইএসডিও  রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশদের মতবিনিময় October 1, 2026
  • চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শেখ আরিফুল ইসলাম October 1, 2026
  • বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল October 1, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

      হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

      October 1, 2026
      রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

      রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

      October 1, 2026
      দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি

      দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি

      October 1, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d