পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন গ১৮(আঠারো) পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক সহ গ্রেপ্তার ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবু: নওগাঁর পোরশায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় ইং ০২/১০/২০২৬ তারিখ জনসাধারণের সংবাদের ভিত্তিতে রাত্রী ০৪.৩০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউনিয়নের কালুকান্দর গ্রামস্থ চৌরাস্তার মোড়ে জনৈক মেরবুল ইসলাম এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ স্থানীয় জনগনের সংবাদের ভিত্তিতে এবং সক্রিয় সহযোগিতায় ইং ০২/১০/২০২৬ তারিখ রাত্রী ০৪.৩০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে মাদক বিক্রয় কালে পেশাদার মাদক ব্যবসায়ী ১।মোঃ মিজানুর রহমান(৩৬), পিতা-মোঃ আঃ সালাম, সাং-বিলাশৈল, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁকে হাতেনাতে ধৃত করে।
ধৃত আসামীর পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে সর্বমোট ১৮ (আঠারো) পিস টাপেন্টাডল ট্যাবলেট, যাহার ওজন ০৪.৮৬ গ্রাম, বিক্রয় মূল্য ৫,৪০০/-(পাঁচ হাজার চারশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়েছে।








