বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থী মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকন.বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬কে সামনে রেখে নিউইয়র্কের ওজন পার্কের রাঁধুনি রেস্টুরেন্টে সন্ধ্যা গত মংগলবার হ২৯ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কের চাটখিল ও বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মাঈন উদ্দিন নটুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।
সভায় কুনু- ফিরোজ পরিষদ থেকে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মনিরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক ও ফেইসবুক এক্টিভিষ্ট হাজী আনোয়ার হোসেন লিটন,চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মামুন, চাটখিলের কৃতী সন্তান ও সমাজ সেবক হুমায়ুন কবির, চাটখিল উপজেলা সোসাইটি আহ্বায়ক হেলাল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি সালেহ আহমদ রুবেল, চাটখিল সোসাইটি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিরন ও জাগফার সভাপতি রহমতুল্লাহ,সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী,মামুনুর রশিদ বাবু,নুর আলম সেলিম,মোঃহানিফ সহ যথাক্রমে মোঃ ফারুক চৌধুরী কনক,মোঃ ফারুক,নুর জালাল,শফিকুল ইসলাম,শওকত আকবর,ফাহাদ হোসেন,শাহ স্বপন,শিহাব -বিন ওয়াসেক,রাজিব হোসেন,ইব্রাহিম খলিল,জহিরুল ইসলাম সোহাগ,ইসমাইল হোসেন পলাশ,হুমায়ন বাঙ্গালী,আহমেদ বাবু সহ,বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ মীর মারফতুল্লাহ সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন চাটখিল উপজেলা সোসাইটির সদস্য সচিব শরিফ হোসেন নিরব।
মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটি নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের সমর্থন ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
সমর্থকদের প্রতি আহ্বান ২৫ অক্টোবর ২০২৬,রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি নির্বাচনে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভোট ও সমর্থন জানান এবং অন্য ভোটারদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করুন এবং মাঈন উদ্দিন নটু কে ও তাদের কুনু-ফিরোজ প্যানেলকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করে বিজয়ী করার আহবান জানান।








