কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের নির্বাচন ২০২৬ এর মনোনয়নপত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।নির্বাচনের তাফসিল ঘোষণার পর পরই মোকামের সকল ব্যবসায়ীদের মাঝে দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আমেজ ভাসছে নাজিমগঞ্জের মোকাম। নির্বাচন পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে চলা নির্বাচন এখন নির্বাচনের মহাসড়কে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩,৪,৫ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ/ বিতরণের দিন ধার্য থাকায় প্রথম দিন ৩রা অক্টোবর শনিবার সকাল ৯ টা হতে নাজিমগঞ্জ বাজার কমিটির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টাবৃন্দদের উপস্থিতিতে প্রথম দিনের ১৩ টি পদে বিপরীতে একাধিক মনোনয়ন সংগ্রহ করতে আসেন এক এক ব্যক্তির পক্ষে প্রতিনিধি দল ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। গতকাল নাজিমগঞ্জ বাজার কমিটির কার্যালয়ে নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্রের সংগ্রহে বাজারের শত শত ব্যবসায়ীদের মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের সাজ
সাজ রব ও আনন্দঘন পরিবেশ বিরাজ করতেছিল। সব মিলে বাজারে প্রত্যেকটি দোকানে ও উপজেলার আশেপাশে সকল মানুষের মাঝে একটাই টপ অফ দ্যা নিউজ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন। তেরোটি পদের বিপরীতে আগামী ১৪ নভেম্বর সেই মহেন্দ্রখন নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে আনন্দের স্রোত বয়ে চলেছে। গতকাল নির্বাচন অফিস কার্যালয়ে সর্বপ্রথম ১০ টার পর পরই সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন সদস্য পদে মোঃ হাফিজুর রহমান ও তার প্রতিনিধি দল।তারপর পরই বিশাল বহর নিয়ে সভাপতি পদে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করতে আসেন শেখ নাজমুল ইসলাম বাবু ও তার প্রতিনিধি দল,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শের আলী ও তার প্রতিনিধি দল এরপর পরপরই সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ,যুগ্ম সম্পাদক, সহ-সভাপতি, ও সদস্য পদে একাধিক ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিবারের ন্যায় এই নির্বাচনটা বারোটা ইউনিয়নের মানুষের মাঝে খুব প্রাণবন্ত হয়ে ওঠে। বারোটা ইউনিয়নের জনগণ মুখ চেয়ে তাকিয়ে থাকে এই নেতৃত্ব কাদের উপর অর্পিত করতে যাচ্ছেন মহান আল্লাহতালা। একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিক্রায়ে নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উক্ত নির্বাচনকে সফল করে উপজেলা বাসির উপহার দেওয়ার জন্য।
ছবি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬ এর মনোনয়ন পত্র সংগ্রহ করতে আসেন বাজারের একাধিক ব্যবসায়ীর ও পদের পক্ষে প্রতিনিধি দল।








