আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল আজিজ-এর পাঠানো ভিডিও চিত্র ও তথ্যের ভিত্তিতে বিস্তারিত:
নওগাঁর পত্নীতলা উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং বিনোদনের এক অনন্য উৎস হিসেবে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’। উপজেলার মামুদপুর সরদার ইটভাটা ও আদর্শ গ্রামের পাশে আয়োজিত এই গ্রামীণ উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আমাদের জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখা যায়, ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দুপুরের পর থেকেই মাঠে বিভিন্ন বয়সের মানুষের ভিড় জমেছে। আধুনিকতার ছোঁয়া ও প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই লোকসংস্কৃতি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা মানুষ। বিশেষ করে গ্রামীণ এই উৎসবে নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে ও উঁচু স্থানে বসে নারী-পুরুষ উভয়ই দারুণ উৎসাহ ও উদ্দীপনার সাথে রোমাঞ্চকর এই খেলা উপভোগ করেন।
স্থানীয় আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড় ও প্রাচীন সংস্কৃতিকে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের আয়োজন গ্রামীণ জনপদে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এমন একটি চমৎকার আয়োজন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীরা।
লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা
সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক...








