Tuesday, October 6, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

admin by admin
October 6, 2026
in /প্রবাসী খবর, অপরাধ, তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভিডিও কলের মাধ্যমে ‘সেক্সটরশন’-এর ফাঁদে ফেলে এক যুবকের কাছ থেকে ৪৯ লাখ ৭৮ হাজার রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৫ বছর বয়সি ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতারকরা কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো ইউটিউবের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে গ্রেফতার ও সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে অর্থ আদায় করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ওই যুবকের হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। কলটি ধরতেই পর্দায় এক নগ্ন নারীকে দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে না পেরে দ্রুত কল কেটে নম্বরটি ব্লক করে দেন।

কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে আবার ফোন আসে। এবার তাকে বলা হয়, তার মুখ ব্যবহার করে একটি ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে এবং টাকা না দিলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

 

 

ভয় পেয়ে ওই যুবক কল কেটে দিলেও প্রতারকরা থামেনি। পরে তাকে একটি ভিডিওও পাঠানো হয়, যা তিনি পরে মুছে ফেলেন। এরপর ২৭ সেপ্টেম্বর অন্য একটি নম্বর থেকে আবার ফোন আসে। ফোনদাতা নিজেকে দিল্লি সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা ‘সঞ্জয় অরোরা’ হিসেবে পরিচয় দেন।

ওই ব্যক্তি দাবি করেন, যুবকের নামে থাকা নগ্ন ভিডিওকে কেন্দ্র করে মামলা হতে পারে এবং এ ধরনের অপরাধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি আহমেদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলেও ভয় দেখানো হয়।

গ্রেপ্তার এড়াতে তাকে কথিত ইউটিউব কর্মকর্তার সঙ্গে কথা বলে ‘আইনি প্রক্রিয়া’ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

এরপর আরেক প্রতারক নিজেকে ইউটিউবের কর্মকর্তা পরিচয় দিয়ে যুবকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, যুবকের নামে দুটি নগ্ন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিও দুটি সরাতে প্রথমে ৭১ হাজার ২৫০ রুপি দিতে হবে।

গ্রেপ্তার ও ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে ওই যুবক টাকা দিতে রাজি হন। এরপর শুরু হয় নতুন দফার অর্থ দাবি। প্রতিবারই ভিডিও মুছে ফেলা, মামলা বন্ধ করা কিংবা গ্রেপ্তার ঠেকানোর কথা বলে তার কাছ থেকে টাকা চাওয়া হয়।

ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার এবং ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হতে থাকে। পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখানোয় তিনি একের পর এক অর্থ পরিশোধ করতে থাকেন।

পুলিশের কাছে কাছে অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে প্রতারকদের দেওয়া ব্যাংক হিসাবে মোট ৪৯ লাখ ৭৮ হাজার রুপি পাঠান তিনি। কিন্তু এত টাকা দেওয়ার পরও প্রতারকরা আরও অর্থ দাবি করতে থাকে। একপর্যায়ে ওই যুবকের সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন, তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পরে আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন।

পুলিশ এখন অর্থ পাঠানো ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখছে। এই চক্রে কতজন জড়িত এবং অর্থের লেনদেন কোথায় হয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে।

Post Views: 45

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

by admin
October 6, 2026
0
1

জহুরুল ইসলাম জুয়েল বাপস নিউজ: পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র...

মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

by admin
October 6, 2026
0
2

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ৭ অক্টোবর ২০২৬,বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক এর ব্রুকলিনের ফুলটনে...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
7

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা  থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

by admin
October 6, 2026
0
9

প্রযুক্তির প্রসার ও ডিভাইসের সহজলভ্যতার সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরন। এতে সাইবার অপরাধসংক্রান্ত ঘটনা ছাড়াও মাদক, হত্যা ও চুরির মতো অপরাধসহ...

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

by admin
October 6, 2026
0
11

ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে...

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

by admin
October 6, 2026
0
18

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

    পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

    October 6, 2026
    মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

    মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

    October 6, 2026
    বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি  দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

    বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

    October 6, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d