Tuesday, October 6, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

admin by admin
October 6, 2026
in আইন/আদালত, জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের আদালতে বিচারাধীন বিভিন্ন মামলায় সাক্ষ্য দিতে না আসায় প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন আদালত সংশ্লিষ্ট সূত্র ও মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দাপ্তরিক চিঠি পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

শনিবার (৩ অক্টোবর) সিএমপির উপকমিশনার (সদর) দপ্তর থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ১৮টি পৃথক স্মারকে চিঠি পাঠানো হয়েছে। এতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্ধারিত তারিখে সকাল ৯টায় আদালতে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।

জানা গেছে, আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য এসব পুলিশ সদস্যকে একাধিকবার সমন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অনেকে হাজির হননি। ফলে বছরের পর বছর ধরে বিচারাধীন থাকা অনেক মামলার সাক্ষ্যগ্রহণ আটকে আছে।

সিএমপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সাক্ষীদের বিরুদ্ধে এর আগে একাধিকবার সমন, গ্রেফতারি পরোয়ানা এবং সর্বশেষ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা আদালতে হাজির হননি। তাদের অনুপস্থিতিকে মামলাগুলো নিষ্পত্তির অন্যতম প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাক্ষীদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন। তাদের কেউ বর্তমানে চট্টগ্রামে কর্মরত, আবার কেউ ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, চাঁদপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকাসহ বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও এসবির মতো বিশেষায়িত ইউনিটেও কর্মরত।

যেসব থানার মামলায় সাক্ষী পুলিশ

চট্টগ্রাম নগর পুলিশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পতেঙ্গা, কোতোয়ালি, খুলশী, সদরঘাট, হালিশহর, চকবাজার, কর্ণফুলী, ডবলমুরিং, বায়েজিদ, চান্দগাঁও, আকবরশাহ, বাকলিয়া, পাঁচলাইশ, পাহাড়তলী ও ইপিজেড থানার মামলাও রয়েছে।

এসব মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিভিন্ন বেঞ্চ, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর বিশেষ ট্রাইব্যুনাল, বিভাগীয় বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ আদালত ও শিশু আদালতসহ বিভিন্ন আদালতে বিচারাধীন।

২০২২ সালের হত্যা মামলাও আটকে

গুরুতর অপরাধের মামলাতেও পুলিশ সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচারকাজে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালত একটি হত্যা মামলায় পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, ২০২২ সালে দায়ের করা ওই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বাদীসহ অন্যান্য সাক্ষীকে আদালতে হাজির করার জন্য বারবার প্রসেস ইস্যু করা হলেও রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির করতে পারেনি। এতে পুরোনো মামলাটির বিচারকাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

আওয়ামী লীগের ২ নেতা ও ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আগামী ১৮ নভেম্বর সাক্ষীদের আদালতে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার, সিএমপি বরাবর আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন আদালত। নির্ধারিত তারিখে সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারার আলোকে মামলায় কোনো বিরূপ ফল হলে এর দায় পুলিশ কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

জটিলতা বাড়ছে বদলিতে

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার তদন্ত কর্মকর্তা বা ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরবর্তী সময়ে অন্য জেলা কিংবা ইউনিটে বদলি হয়ে যাওয়ায় সাক্ষ্যগ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।

আদালত থেকে পাঠানো সমন অনেক সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পুরোনো কর্মস্থলে পৌঁছায়। পরে তা রিজার্ভ অফিস, সিএমপি দপ্তর ও সংশ্লিষ্ট ইউনিট হয়ে নতুন কর্মস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। আবার সমন পৌঁছালেও নির্ধারিত তারিখে আদালতে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ার অভিযোগ রয়েছে।

চট্টগ্রামের কয়েকজন বেঞ্চ সহকারী জানান, পুলিশ সাক্ষীদের বিরুদ্ধে সমন ও পরোয়ানা জারি অনেক ক্ষেত্রে আদালতে তাদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ। পরে সংশ্লিষ্ট পুলিশ সদস্য আদালতে হাজির হলে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে চলা মামলায় সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচারকাজ বিলম্বিত হচ্ছে।

নোয়াখালীতেও ১২১ পুলিশ সাক্ষীকে হাজিরের নির্দেশ

নোয়াখালীর পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলার বিভিন্ন থানা ও ইউনিটে পাঠানো এক চিঠিতে ১২১ জন পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিচারাধীন মামলায় সাক্ষ্য দেওয়ার তারিখ নির্ধারিত থাকলেও কিছু পুলিশ সদস্য আদালতে অনুপস্থিত থাকছেন। এতে বিচারপ্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকা এবং যথাযথভাবে সাক্ষ্য না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগেও শত শত পুলিশ সাক্ষীকে চিঠি

সিএমপি সূত্র জানায়, পুলিশ সাক্ষীদের আদালতে হাজির করতে এর আগেও একাধিকবার দাপ্তরিক চিঠি দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে বিচারাধীন বিভিন্ন মামলায় সাক্ষ্য দিতে ৩৩ পুলিশ সদস্যকে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়। তারা সিএমপির বিভিন্ন বিভাগ, জেলা ও ঢাকা মহানগর পুলিশসহ দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বরও একই ধরনের চিঠি দেওয়া হয়। গত কয়েক মাসে অন্তত ১০টি দাপ্তরিক চিঠির মাধ্যমে তিন শতাধিক পুলিশ সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

অনেকেই দূরে বদলি, কেউ কেউ অসুস্থ

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, এরা কেউ আসামি না, এটা হচ্ছে সাক্ষীর বিরুদ্ধে জাস্ট তাগাদা বা তলব। এটা ওই রকম গ্রেফতারি পরোয়ানা নয়, এটা সাক্ষ্য দেওয়ার তাগিদ। অনেকে দূরে বদলি হওয়ার কারণে, অসুস্থতার কারণে, সমন ঠিকমতো না পাওয়ায় বা সমন না পৌঁছানোর কারণে সাক্ষ্য দিতে আসতে পারেন না। আবার কোনো কোনো সাক্ষী মারা গেছেন।

তিনি বলেন, বিভিন্ন সময় সাক্ষীর জন্য মামলা আটকে থাকে, সেগুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য তলব। এখানে ৭০০ পুলিশ সদস্য এবং হাজার হাজার পাবলিক সাক্ষী আছে। সবাইকে তলব করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আবদুর রাজ্জাক বলেন, সমন যথাযথভাবে কার্যকর না হওয়া, পুলিশ সদস্যের অবসর গ্রহণ কিংবা অন্য কোনো কারণে সাক্ষীরা আদালতে নাও আসতে পারেন। এতে মামলার জট বাড়তে থাকে।

তিনি বলেন, একবার সাক্ষ্যগ্রহণ শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি চালিয়ে যাওয়ার কথা। বিচার দ্রুত করতে সরকার আইন সংশোধন ও নতুন আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সমন কার্যকর করার পাশাপাশি তাদের যাতায়াত খরচ ও আইনি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, পুলিশের সাক্ষী আদালতে হাজির না হওয়া বিচারপ্রক্রিয়ার জন্য গুরুতর সমস্যা। একজন সাক্ষীর অনুপস্থিতির কারণে বছরের পর বছর মামলা ঝুলে থাকলে বিচারপ্রার্থী ও রাষ্ট্র উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, বদলি বা প্রশাসনিক জটিলতা থাকলে পুলিশ বিভাগের দায়িত্ব সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা। আদালতের নির্দেশ ও পরোয়ানার পরও সাক্ষী হাজির না হলে দায় নির্ধারণ করে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বিচার দ্রুত করতে শুধু নতুন আদালত নয়, সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়াটিও কার্যকর করা জরুরি।

Post Views: 34

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

by admin
October 6, 2026
0
1

জহুরুল ইসলাম জুয়েল বাপস নিউজ: পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র...

মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

by admin
October 6, 2026
0
2

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ৭ অক্টোবর ২০২৬,বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক এর ব্রুকলিনের ফুলটনে...

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার

by admin
October 6, 2026
0
7

  মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুসলিম কলেজছাত্রীকে অপহরণ করেছে রমিক চন্দ্র সিংহ (২৩) নামের এক হিন্দু যুবক।...

‘ওয়াকফ-মোতওয়াল্লী’ সংগঠনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ, নেপথ্যে কাজী বেলাল!

‘ওয়াকফ-মোতওয়াল্লী’ সংগঠনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ, নেপথ্যে কাজী বেলাল!

by admin
October 6, 2026
0
2

নিজস্ব প্রতিবেদক:‘বাংলাদেশ মোতওয়াল্লী ফাউন্ডেশন’ এবং ‘বাংলাদেশ ওয়াকফাহ এস্টেট মোতয়াল্লী ফাউন্ডেশন’সহ বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ...

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

by admin
October 6, 2026
0
9

বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।...

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা  থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

by admin
October 6, 2026
0
9

প্রযুক্তির প্রসার ও ডিভাইসের সহজলভ্যতার সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরন। এতে সাইবার অপরাধসংক্রান্ত ঘটনা ছাড়াও মাদক, হত্যা ও চুরির মতো অপরাধসহ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি October 6, 2026
  • মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর October 6, 2026
  • বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা October 6, 2026
  • গোয়ালা ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার দোয়া ও সমর্থন চেয়ে আলোচনা সভা  October 6, 2026
  • ঘিওরে এক কৃষকের প্রায় ৪০ মন কাচা পেঁপে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা October 6, 2026
  • শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা, October 6, 2026
  • মুসলিম তরুণীকে নিয়ে হিন্দু যুবক উধাও, ভারতে পাচার হতে পারে মর্মে দিশেহারা পরিবার October 6, 2026
  • চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয় সমাবেশ অনুষ্ঠিত October 6, 2026
  • চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার October 6, 2026
  • চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার October 6, 2026
  • মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত October 6, 2026
  • চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন October 6, 2026
  • নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন October 6, 2026
  • বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ০১ October 6, 2026
  • পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা October 6, 2026
  • ঘোষণার ৫ দিনের মধ্যে শহীদ আবু সাঈদের ঘরবাড়ি, কবরস্থান ও ফাউন্ডেশন উন্নয়নে অর্থ ছাড় October 6, 2026
  • ২০ বছর পলিথিনের নিচে সবুরা: সরকারি ভাতা বন্ধ, ঘর দেওয়ার ক্ষেত্রেও ‘জটিলতা’ স্বামী নেই, সন্তান-স্বজন নেই; অসুস্থতায় ভিক্ষাও বন্ধ—নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সত্তোরোর্ধ্ব বৃদ্ধা October 6, 2026
  • ‘ওয়াকফ-মোতওয়াল্লী’ সংগঠনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ, নেপথ্যে কাজী বেলাল! October 6, 2026
  • অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স  ক্লাবের  ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান October 6, 2026
  • ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র October 6, 2026
  • নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে শিশু অধিকার দিবস বিশ^ শিশু সপ্তাহ এবং শিশু একাডেমির পঞ্চাশ বছর পূতি উদযাপন অনুষ্ঠিত October 6, 2026
  • দিনাজপুরে যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা  পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান October 6, 2026
  • নাটোরে পাশের বাড়ির টয়লেটে পাওয়া গেলো যুবকের অর্ধগলিত মৃতদেহ! October 6, 2026
  • তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন October 6, 2026
  • বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান October 6, 2026
  • প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত October 6, 2026
  • ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা October 6, 2026
  • ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত October 6, 2026
  • হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি October 6, 2026
  • কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক October 6, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

      পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

      October 6, 2026
      মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

      মঈন উদ্দিন নটুর নির্বাচনী সভা বুধবার ৭ অক্টোবর

      October 6, 2026
      বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি  দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

      বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

      October 6, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d