যৌথ সংবাদ বিজ্ঞপ্তি
‘রিকশাপেইন্টিং: এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ প্রকল্পের মাধ্যমে শিল্পীদের দক্ষতা উন্নয়ন, আয়েরসুযোগ সৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগ
ঢাকা:বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।৭ অক্টোবর ২০২৬ঢাকায় ইউনেস্কোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ইউনেস্কোর পক্ষে অফিস প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধিড. সুজান ভাইজএবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষেপ্রধান কৌশলগত পরিকল্পনাবিদ সুমন পাটওয়ারীস্বাক্ষর করেন।
“রিকশাচিত্র একটি জীবন্ত ঐতিহ্য, যা শিল্পীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় টিকে আছে। এই শিল্পধারাকে বাঁচিয়ে রাখার মূল শক্তি শিল্পীরাই। ইউনেস্কো ও উইন্ডমিলের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিল্পীদের জীবন ও জীবিকায় সহায়তা করব এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের দক্ষতা পৌঁছে দিতে সাহায্য করব, যেন এই ঐতিহ্যের চর্চা ও বিকাশ অব্যাহত থাকে,” বলেন ড. ভাইজ।
সুমনপাটওয়ারীবলেন, “এইঅংশীদারত্বেরমাধ্যমেআমরাবাংলাদেশেররিকশাচিত্রেরসমৃদ্ধঐতিহ্যকেসংরক্ষণেরপাশাপাশিএরসঙ্গেযুক্তশিল্পীদেরজন্যনতুনসম্ভাবনা ও সুযোগতৈরিকরতেচাই। সৃজনশীলযোগাযোগ, দক্ষতাউন্নয়ন ও নতুনবাজারেরসঙ্গেসংযোগেরমাধ্যমেরিকশাচিত্রকেআরওবৃহত্তরপরিসরেতুলেধরাইআমাদেরলক্ষ্য।”
ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ২০২৩ সালে ইউনেস্কোরমানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায়অন্তর্ভুক্ত হয়। এই স্বীকৃতির ধারাবাহিকতায় রিকশাচিত্রের সমৃদ্ধ ইতিহাস, নান্দনিকতা ও সাংস্কৃতিক তাৎপর্য সুরক্ষার পাশাপাশি এর সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড।
এই অংশীদারত্বের আওতায় ‘রিকশা পেইন্টিং: এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’শীর্ষক একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজন, রিকশা পেইন্টিংয়ের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণ, বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে শিল্পীদের সংযুক্ত করা এবং প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে এই শিল্পধারাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
শিল্পীদের জীবিকায় সহায়তার পাশাপাশি বাংলাদেশের রিকশাচিত্রে ফুটে ওঠা সৃজনশীলতা, গল্প ও চিত্রভাষাকে তুলে ধরাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনইউনেস্কো ঢাকার সংস্কৃতি প্রধান কিযী তাহনিন, প্রোগ্রাম সহকারী বিপাশা ত্রিপুরাএবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডেরঅপারেশন ও ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার মোঃ মতিউর রহমান রাব্বি ।
এই অংশীদারত্বের মাধ্যমে জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় ইউনেস্কোর কাজের সঙ্গে যুক্ত হবে সৃজনশীল যোগাযোগ, জনসচেতনতা, ডিজিটাল প্রচার ও সক্ষমতা উন্নয়নে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের অভিজ্ঞতা। এই যৌথ কাজের আওতায় শিল্পীদের জ্ঞান ও দক্ষতা নথিবদ্ধ করা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হবে।







