মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
সমান সুযোগ, মানবিক মর্যাদা ও সুষম উন্নয়নের অঙ্গীকার; বিএনপির দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ গুলো সম্পন্ন করা এবং সাধারণ মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল সভাপতি উজ্জ্বল সুমন পাটোয়ারী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং
বদলকোট ইউনিয়নকে একটি আদর্শ ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সুমন পাটওয়ারী। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, গ্রামের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চান প্রবাসী বিএনপির নেতা উজ্জ্বল সুমন পাটওয়ারী।
বদলকোট ইউনিয়নের কৃতী সন্তান উজ্জ্বল সুমন পাটোয়ারী সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি বিএনপির জাতীয়তাবাদী প্রবাসী নোয়াখালী জেলা সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক সাক্ষাৎকারে উজ্জ্বল সুমন পাটোয়ারী বলেন, “আমি বদলকোট ইউনিয়নের জনগণের পাশে থেকে অবহেলিত ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
মাদক ও জুয়ার বিষয়ে তিনি বলেন, মাদক, জুয়া এবং সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর সামাজিক পরিবেশ তৈরির কথাও জানান।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে উজ্জ্বল সুমন পাটোয়ারী বলেন, “দল আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বদলকোট ইউনিয়নের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে পারি, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই বদলকোট ইউনিয়নকে একটি আধুনিক শান্তিপূর্ণ, উন্নত ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনা আছে বলে জানান।







