১৩ অক্টোবর-২০২৬ইং ডেমোক্রেটিক লীগ-ডিএল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোট এবং সাবেক ২০দলীয় জোটের শীর্ষ নেতা খোকন চন্দ্র দাস এক বিবৃতিতে ডিএল-এর সাবেক সাধারণ সম্পাদক ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের জাতীয় বীর বরেণ্য রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদ মণি-র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলেন, মরহুম সাইফুদ্দিন আহমেদ মণি ছিলেন একজন সৎ, নির্লোভ, নির্মোহ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মরহুম সাইফুদ্দিন আহমেদ মণি বিগত সরকারের সময় জেল-জুলুম ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মিরপুর বারডেম হাসপাতালে ২০২৩ইং সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সময় সেই দিন বিএনপির তৎকালীন মহাসচিব বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব খায়রুল কবীর খোকন-এমপি, এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সহ অনেক রাজনীতিবিদ তাকে দেখার জন্য হাসপাতালে গেলে তাদের উপস্থিতিতে সাইফুদ্দিন আহমেদ মণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এই দুঃখবহ দিনে আমরা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতি তাঁর অসামান্য অবদান-কে। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় ডেমোক্রেটিক লীগকে শক্তিশালী করাই হবে আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার। দিবসটি উপলক্ষে আজ ১২ই অক্টোবর-২০২৬ইং মরহুমের গ্রামের বাড়ি তাঁর কবর জিয়ারত করার জন্য মরহুমের রাজনৈতিক হিতৈষী, ডাকসুর সাবেক ভিপি ও মন্ত্রী, বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আমানউল্লাহ্ আমান-এমপি সহ ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের ও তৎকালীন ডাকসুর নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত, দোয়া, মিলাদ-মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য
ক্যাম্পাস চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...







