হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার ,১১ অক্টোবর ২০২৬,থেকে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।সভায় গত শনিবার ,৩ অক্টোবর ২০২৬,প্রয়াণে সংগঠনের সভাপতি কাজী আজিজুল হক খোকন এর স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে অতি শীঘ্রই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে বলে বাপসনিউজকে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক তৌফিকুল রিওন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।








