Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

admin by admin
October 15, 2026
in বিনোদন
Reading Time: 1 min read
1 0
A A
0
 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

জানাজা শেষে মরদেহ বনানী চার নম্বর রোডের বাসভবনে রাখা হবে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন হবে

‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর!’
রাশনাফ ওয়াদুদ: গান, কবিতা আর মানুষের প্রতি নিবেদিত প্রাণ

কবি, গীতিকার, সংগীতশিল্পী ও সৃজনশীল যোগাযোগকর্মী রাশনাফ ওয়াদুদ, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে গতকাল ১২ অক্টোবর, সোমবার, ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমেছে বাংলাদেশের ‘ইনডি’ (স্বাধীন) ধারার সংগীত, সৃজনশীল যোগাযোগ ও সাংস্কৃতিক অঙ্গনে।

সেইন্ট মেরি’স এ শিক্ষাজীবন শুরু করে রাশনাফ উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দিল্লিতে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর সেখানেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। কবিতার প্রতি গভীর অনুরাগ থেকে ধীরে ধীরে গীতিকবি ও সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

ঢাকায় এসেই রাশনাফ যুক্ত হন ক্রিয়েটিভ কমিউনিকেশন ও সংগীতাঙ্গনে। রেডিও স্বাধীনের শুরু থেকেই অনুষ্ঠান নির্মাণ, কনটেন্ট তৈরি, লাইভ শো, ফিউশন আয়োজন এবং নতুন অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞাপনের জিঙ্গলসহ নানা সৃজনশীল প্রকল্পেও ছিল তাঁর অবদান।

সংগীতশিল্পী হিসেবে ব্লান্ডারওয়্যার ব্যান্ডের লিড ভোকালিস্ট এবং দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের সঙ্গে তাঁর কাজ শ্রোতাদের কাছে তাঁকে পরিচিত করে তোলে। ‘আফিম চাষ’, ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ র মতো গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। ২০১৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ইতি, তোমারই ঢাকা-তেও অভিনয় করেছিলেন তিনি।

তবে রাশনাফকে কেবল তাঁর পেশাগত পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না। তাঁর ভেতরে বাস করতেন একজন কবি-শব্দ, অনুভূতি, কল্পনা ও সৌন্দর্যের এক নিবেদিত অনুরাগী। সৃজনশীলতার সেই জগতে সংগীতও ছিল তাঁর ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা, সুরের সঙ্গে অনুভূতির সংযোগ এবং শিল্পের প্রতি তাঁর অনুরাগ তাঁর সৃজনশীল সত্তাকে আরও সমৃদ্ধ করেছিল। কবিতা, সংগীত ও ভাবনার জগৎ যেন তাঁর কাছে ছিল নিজেকে প্রকাশ করার ভিন্ন ভিন্ন ভাষা-যেখানে মনের কথা, জীবনের অনুভব এবং মানুষের প্রতি ভালোবাসা নতুন রূপ পেত।

তাঁর মেধা, আন্তরিকতা, শিল্পীসত্তা এবং সহকর্মীদের প্রতি ভালোবাসা আমাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে এক স্থায়ী স্মৃতি হয়ে থাকবে। কিছু মানুষ তাঁদের কাজের মাধ্যমে পরিচিত হন, আর কিছু মানুষ তাঁদের কাজের পাশাপাশি রেখে যান এক গভীর মানবিক ছাপ। রাশনাফ ছিলেন সেই বিরল মানুষদের একজন।

আগামীকাল ১৪ অক্টোবর, বুধবার ভোরে ফজরের নামাজের পরপরই গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরদেহ বনানী চার নম্বর রোডের বাসভবনে রাখা হবে। সেখান থেকে রাশনাফের ওয়াদুদ এর মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্বপুরুষের ভিটায় নিয়ে যাওয়া হবে এবং পারিবারিকে তাঁকে সমাহিত করা হবে।

রাশনাফের এ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়। তাঁর গান, তাঁর লেখা এবং একসঙ্গে কাজ করার স্মৃতির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন তাঁর আপনজনদের কাছে।

Views: 12

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

by admin
October 15, 2026
0
9

  ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬ — বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণালী যুগের কিংবদন্তি ব্যান্ড ‘প্রমিথিউস’ (Prometheus)-এর সাবেক সদস্যদের এক আবেগঘন ও...

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ //

by admin
October 7, 2026
0
69

জোড়া সিনেমা নিয়ে মৌ খান // নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই ওয়ান্স মোর হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন চলচ্চিত্র। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রূপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী। নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সাথে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’ ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা মৌ খান একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এছাড়াও জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি রয়েছে নির্মাণাধীন।

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

প্রীতম-শেহতাজের ১০ বছরের সংসার ভাঙার কারণ জানা গেল

by admin
October 5, 2026
0
835

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। রোববার (৪ অক্টোবর)...

একটা লোক হার্ট এ্যাটাকে মারা গেলেন, তাঁর জন্যও নাকি ডাক্তারের নামে মামলা হয়েছে!

একটা লোক হার্ট এ্যাটাকে মারা গেলেন, তাঁর জন্যও নাকি ডাক্তারের নামে মামলা হয়েছে!

by admin
September 30, 2026
0
139

মান্নার মৃত্যুটার ফুল ফলোআপ ছিল আমার কাছে। কারণ, মান্না আমার প্রিয় নায়ক ছিলেন। বুকে ব্যাথা অনুভব করে মান্না নিজে গাড়ি...

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

by admin
September 28, 2026
0
13

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) দূতাবাসের...

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী

by admin
September 26, 2026
0
83

বলিউডে অভিনয়জীবনের পরিধি অনেকের খুব একটা দীর্ঘ হয় না। কেউ দীর্ঘ সময় ক্যামেরা ও রূপালি আলো আঁকড়ে থাকেন, আবার কেউ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      October 15, 2026
       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

      October 15, 2026
      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d