সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে
ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার বাইরে প্রথম জেলা হিসেবে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে
ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখা।
আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ব্র্যাক হেলথকেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন করেন ব্র্যাক
এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। সেন্টারটি মাইজদী কোর্টের প্রধান সড়কের
নতুন বাসস্ট্যান্ডের ৫২৩ নম্বর ভবনে অবস্থিত।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ড. তৌফিক
হাসান সিদ্দিকী।
নোয়াখালীর এ শাখায় একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ
চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং,
ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। সাশ্রয়ী মূল্যে আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দিতে চালু হওয়া এই
সেন্টারটি এখন সবার জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের
মধ্যে এবং মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু। আমাদের জন্য এটি
শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। গত তিন বছরে আমরা যে সেবাদানের
মডেল তৈরি করেছি এবং প্রতিনিয়ত উন্নত করেছি, আজ সেই মডেল ঢাকার বাইরের মানুষের কাছে পৌঁছে
দেওয়ার যাত্রা শুরু হলো।’
তামারা হাসান আবেদ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, একটি বিশ্বস্ত হেলথকেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা, যা
বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেবে সাশ্রয়ী, সহজলভ্য এবং মানবিক স্বাস্থ্যসেবা। এই পথচলায় আমরা
নতুন নতুন শহরে পৌঁছাতে চাই, মানুষের প্রয়োজনের কথা শুনতে চাই এবং যে মানের স্বাস্থ্যসেবা পাওয়া তাদের
অধিকার, সেই মানের সেবা দিতে চাই।’
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ব্র্যাক হেলথকেয়ারে
আমরা শুধু চিকিৎসাসেবাই প্রদান করি না; বরং আমাদের অন্তর থেকে, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে
সেই সেবা নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের প্রতিটি সেবার মূল লক্ষ্য থাকে রোগীর সুস্থতা। মানবিকতা
দিয়ে মানুষের পাশে থেকে রোগী-কেন্দ্রিক সেবা প্রদান করতে এবং প্রতিটি পদক্ষেপে মমতা ও শ্রদ্ধার









