মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ:
‘সেবায় প্রবাসী, উন্নয়নে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের কালীপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কবি মো. ফজলুল হক দোলন। সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোশাহিদ মিল্টন ও সংগঠনের সদস্য মাসুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওরাঞ্চলে কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহতাবউদ্দিন তালুকদার, লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছাত্তার, ব্যাংকার মো. আশরাফ হোসেন লিটন, জেলা এমডিপির সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হক, কবি সৈয়দ আহমদ আশেকী, সুরমা ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দিন, সংস্থার উপদেষ্টা রিংকু চৌধুরী, সাংবাদিক এ কে মিলন আহমেদ, আফজাল হোসেন ও আব্দুল বাছির, অনিষ তালুকদার বাপ্পু এবং এনসিপির জেলা যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ ফয়ছল আহমেদ।
বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনা মহামারিসহ বিভিন্ন সংকটকালেও তাঁরা দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। পাশাপাশি প্রবাসীরা দেশের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তাঁরা জানান, চলতি অর্থবছরে সংস্থাটি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৯৪৬ জন অসহায় ও হতদরিদ্র মানুষকে সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অর্থাভাবে বিদেশ যেতে না পারা ব্যক্তিদের টিকিটের ব্যবস্থা, অসচ্ছল পরিবারের সদস্যদের বিয়েতে সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বক্তারা সংস্থাটির মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে...






