Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

admin by admin
October 18, 2026
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক

প্রকাশ: ২২:৪৬, ১৮ অক্টোবর ২০২৬| আপডেট: ২২:৫৪, ১৮ অক্টোবর ২০২৬সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম ও বিয়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে নিজের সব জিনিসপত্র বিক্রি করে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী এডিমার মার্তিনস।

কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, তার স্বপ্নের নারী বাস্তবের কেউ নন; কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি চরিত্র। শেষ পর্যন্ত অর্থহীন ও নিঃস্ব অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা নিতে হয়েছে তাকে। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এডিমার মার্তিনস নামের ওই ব্যক্তি ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও প্রদেশের বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভি মিরান্তেকে তিনি জানান, ২০২০ সালে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামের এক নারীর অ্যাকাউন্ট তার নজরে আসে। ওই নারী ‘জেসিকা ফাজেন্দেইরা’ নামেও পরিচিত ছিলেন।

অ্যাকাউন্টটিতে তিন লাখের বেশি অনুসারী ছিল বলে জানা গেছে। সেখানে এক নারীকে খামারে সুন্দর ও শান্ত গ্রামীণ জীবনযাপন করতে দেখা যেত। তিনি পুরুষদের তার সঙ্গে এসে থাকার আমন্ত্রণ জানাতেন। পাশাপাশি থাকার জায়গা ও আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দিতেন।

 

মায়ের মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন মার্তিনস। তার বিশ্বাস ছিল, এই নারী তাকে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করতে পারবেন। অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ওই চরিত্রটি তাকে আর্থিক সহায়তা দেয়ার এবং নিজের খামারে থাকার জায়গা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

একপর্যায়ে ওই নারীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন মার্তিনস। তার বিশ্বাস ছিল, শেষমেষ তিনি জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ অক্টোবর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস প্রদেশের রাজধানী বেলো হরিজন্তে যাওয়ার খরচ জোগাতে নিজের জিনিসপত্র বিক্রি করেন তিনি। বাসে এক দিনেরও বেশি সময় ভ্রমণ করে ১১ অক্টোবর শহরটিতে পৌঁছান।

কিন্তু সেখানে গিয়ে তার আশা পরিণত হয় নিরাশায়। ওই নারীর ছবি সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন মার্তিনস। পথচারীদের ছবিটি দেখিয়ে জানতে চান, তারা ওই নারীকে চেনেন কি না। কিন্তু কেউই তাকে চিনতে পারেননি।

শেষ পর্যন্ত স্থানীয় একটি বেতারকেন্দ্রে যান তিনি। সেখানে তাকে জানানো হয়, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্বই নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি ভুয়া। তখনই মার্তিনস জানতে পারেন, যাকে তিনি বিয়ে করার স্বপ্ন দেখছিলেন, তিনি আসলে এআই দিয়ে তৈরি একটি চরিত্র।

মার্তিনস বলেন, ‘এতে শুধু দুঃখ, হতাশা আর বিষণ্নতাই আসে। অনেকেই একটা সম্পর্ক চান, তাই আমিও তাকে চেয়েছিলাম।’

পরে ওই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তি স্বীকার করেন, চরিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে মার্তিনসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করেন তিনি।

ওই কাল্পনিক নারী চরিত্রের পরিচয়ে দেয়া বক্তব্যে বলা হয়, ‘স্পষ্ট কথাটিই জানাতে এখানে এসেছি—আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এই প্রোফাইল ব্যবহার করে কারও সঙ্গে কখনো কথা বলিনি। উদ্দেশ্য ছিল অ্যাকাউন্টটির সম্পৃক্ততা বাড়িয়ে সেটি বিক্রির সুযোগ তৈরি করা। কারও সঙ্গে সরাসরি কথা বলিনি, কাউকে বেলো হরিজন্তেও নিয়ে আসিনি। এখানে যা ঘটছে, তা দেখে আমিও বিস্মিত।’

এদিকে ভ্রমণে নিজের সব টাকা খরচ করে ফেলায় শহরটিতে আটকা পড়েন মার্তিনস। পরে সহায়তার জন্য স্থানীয় পৌর কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি। সমাজকর্মীরা তাকে খাবার, গোসলের সুযোগ এবং শহর ছেড়ে যাওয়ার জন্য বাসের টিকিটসহ বিভিন্ন সহায়তা দেন।

অবশ্য এত বড় হতাশার পরও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি মার্তিনস। বর্তমানে তিনি পরিবারের এক সদস্যের সঙ্গে থাকছেন। তবে স্থায়ীভাবে সংসার করার মতো কাউকে খুঁজে পাওয়ার আশায় আবারও বেলো হরিজন্তে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মার্তিনস বলেন, ‘তাঁকে খুঁজে পাইনি। তবে অন্য কাউকে খুঁজে পাব। আমি যে জায়গায় গিয়েছিলাম, সেখানেই আবার যাব।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদন অনুযায়ী, ছয় মাসেরও কম সময়ের মধ্যে মার্তিনস ছিলেন তৃতীয় ব্যক্তি, যিনি বেলো হরিজন্তে গিয়েছেন এমন এক নারীর সঙ্গে দেখা করার আশায়, যিনি আসলে বাস্তবের কেউ নন।

Views: 5

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

by admin
October 18, 2026
0
1

ডেস্ক প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন ভারতের উত্তর প্রদেশের মিরাটের মায়াঙ্ক নামের এক ব্যক্তি। কিন্তু...

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

by admin
October 18, 2026
0
11

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেছেন...

কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

by admin
October 18, 2026
0
30

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব আমরা’—কথাগুলো বলতে বলতে নির্বাক হয়ে যান মো. জিয়াদুল কবির ও কাজল...

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

by admin
October 18, 2026
0
5

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারীসহ সাব রেজিস্টারের বিরুদ্ধে দলিল ও নকল...

শ্রী শুভঙ্কর সরকার, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি :

শ্রী শুভঙ্কর সরকার, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি :

by admin
October 18, 2026
0
8

প্রেস বিবৃতি কলকাতার চোরবাগানে দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে যে মর্মান্তিক মৃত্যু মিছিল ঘটেছে, তাতে সমগ্র কংগ্রেস পরিবার গভীরভাবে শোকাহত ও...

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
16

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

    লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

    October 18, 2026
    প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

    প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

    October 18, 2026
    সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

    সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

    October 18, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d