Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাণিজ্য

রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী ফাইলবন্দি থাকায় হতাশা নতুন উদ্যোক্তারা

admin by admin
October 19, 2026
in বাণিজ্য, বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী ফাইলবন্দি থাকায় হতাশা নতুন উদ্যোক্তারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর ব্যুরো: বিভাগীয় নগরী রংপুরে প্লটের অভাবে শিল্প-কারখানা স্থাপনে পিছিয়ে পড়ছে নতুন উদ্যোক্তারা। এতে করে ক্ষুদ্র ও কুটিরশিল্পের কাক্সিক্ষত বিকাশও হচ্ছে না। সঙ্গে অর্থনৈতিকভাবে আরও পিছিয়ে পড়া রংপুরে বাড়ছে বেকারত্ব। হোঁচট খেতে হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাদের। অথচ দ্বিতীয় বিসিক শিল্পনগরী স্থাপনে ২০০৪ সালে জমি অধিগ্রহণে তৎপরতা শুরু হয়েছিল। ওই সময় রংপুর নগরীর দমদমায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে প্রায় ৫০ একর জমি অধিগ্রহণে শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিল উদ্যোক্তারা। সেই আবেদন আলোর মুখ না দেখায় পরবর্তীতে নতুন আরেকটি এলাকায় দ্বিতীয় বিসিকি শিল্পনগরী স্থাপনের জন্য জমি বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। সেটিও আমলাতান্ত্রিক জটিলতাসহ বিসিক ও প্রশাসনের উদাসীনতায় এখনো ঝুলে আছে।
উদ্যোক্তাদের দাবি, রংপুরে বিসিকের অধীনে ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু জমির অভাবে দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের আবেদন মুখ থুবড়ে পড়ে থাকায় যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। এতে প্রতিনিয়ত কৃষিজমির ওপর চাপ বাড়ছে। একই সাথে প্রতি বছর হাজার হাজার স্বল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিত বেকারদের ঢাকাসহ বড় বড় শহরে পাড়ি জমাতে হচ্ছে। ২৫টি শিল্প ইউনিটের মধ্যে সচল ২২, বেশির ভাগই আরএফএলের রংপুর বিসিক সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও স¤প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মূল প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রংপুরে কার্যক্রম শুরু করে ১৯৬৭ সালে। রংপুর নগরীর সিও বাজার এলাকায় ২০ দশমিক ৬৮ একর জমি অধিগ্রহণের পর ৮৩টি প্লটে বিভক্ত করে উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়।
বর্তমানে রংপুর বিসিকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল), জিএফএল, খান ফাউন্ড্রি লিমিটেড, চৌধুরী আইস এন্ড কোল্ডস্টোরেজ লিমিটেড, বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজ, নাইন জুট মিলস, হিমাদ্রি কোল্ড স্টোরেজ, রংপুর ফ্লাওয়ার মিলস, নর্দান টিম্বার ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স কেমিক্যাল এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মিল্ক ভিটাসহ ২৫টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে শতকরা ৭৫ ভাগ প্লটই আরএফএলের দখলে। প্লটের আয়তনের ওপর নির্ভর করে রংপুর বিসিকে এ ক্যাটাগরির প্লট রয়েছে ১৩টি, বি ক্যাটাগরির ৩৯টি, সি ক্যাটাগরির ১৬টি, ডি ক্যাটাগরির ১৪টি ও একটি ¯েপশাল প্লট রয়েছে।
শিল্পনগরী হওয়ায় সহজ শর্তে ঋণ, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধাদি পাচ্ছে বিসিকে শিল্প-করখানা স্থাপন করা উদ্যোক্তা। এছাড়া বেকারদের একটি বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বিসিকে। ২৫টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে ২২টি সচল রয়েছে।
২০১০ সালে রংপুর বিভাগ গঠনের পর রংপুরে উদ্যোক্তা বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাড়েনি বিসিকের প্লট সংখ্যা। শিল্প-কারখানা গড়ে তুলতে অনেক উদ্যোক্তা আগ্রহ দেখালে ২০০২ সালে দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০০৪ সালে ৫০ একর জায়গা নির্ধারণ করে জমি অধিগ্রহণের জন্য শিল্প মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এটি আলোর মুখে দেখেনি।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক সদর উপজেলার হরিদেবপুর ও রামনাথপুর মৌজার ১০০ একর জমির সম্ভাব্য মূল্য, স্কেচ ম্যাপসহ বিসিক শিল্পনগরী স্থাপনে প্রতিবেদন পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কিন্তু সেই আবেদনও ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে। উন্নয়ন ও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি রংপুর বিসিক শিল্পনগরীতে। নানা সংকটের কারণে জায়গা হচ্ছে না নতুন উদ্যোক্তাদের। নগরীর সিও বাজার এলাকায় ২০ একর জায়গায় ওপর গড়ে ওঠা এই বিসিক শিল্পনগরী উদ্যোক্তাদের ইজারা দেওয়া হয়। শিল্পনগরীটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেহাল সড়ক, ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তার অভাব, অনুন্নত অবকাঠামোসহ নানা সংকট ব্যবসায় অন্যতম বাধা। এতে মোট ৮৩টি প্লট আছে। প্লটগুলোর আয়তন সর্বনি¤œ ৩ হাজার ১৫০ স্কয়ার ফুট থেকে সর্বোচ্চ ১৫ হাজার স্কয়ার ফুট। মোট শিল্প ইউনিট আছে ২৫টি। এর মধ্যে চালু আছে ২২টি ইউনিট। স্বাভাবিকভাবেই শিল্পোদ্যোক্তা বাড়লেও বাড়েনি প্লটের সংখ্যা।
বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট না থাকায় এসব শিল্প ইউনিটকে অতিরিক্ত অর্থ খরচ করে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করতে হচ্ছে। ফলে বাড়ছে কারখানা পরিচালনা ব্যয়। বিসিক শিল্পনগরীর ভেতরের সড়কগুলো খানাখন্দে ভর্তি এবং বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে নানা সংকট ও সীমাবদ্ধতায় থাকা এই শিল্পনগরীর সংস্কার এবং বিকাশের জন্য বিভিন্ন সময়ে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ উদ্যোক্তাদের। বিসিক শিল্পনগরীতে থাকা কারখানার মালিকরা জানান, গ্যাস সংযোগ থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পেত। অনেক সময় বিদ্যুৎ না থাকলে উৎপাদন বন্ধ থাকে। নতুন দ্বিতীয় বিসিকি শিল্পনগরী গড়ে উঠলে আরও অনেক নতুন উদ্যোক্তাও বাড়ছে। এতে করে এ অঞ্চলের ছোট-বড় শিল্পের বিকাশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। প্রতিদিনই নতুন নতুন শিল্পোদ্যোক্তারা বিসিক এলাকায় প্লটের জন্য এসে ঘুরে যাচ্ছেন। কিন্তু তাদের প্লট দিতে পারছে না বিসিক কর্তৃপক্ষ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পোদ্যোক্তা আবদুল মতিন বলেন, নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হলে বেকার সমস্যার সমাধান সম্ভব। বহুমুখী পাটপণ্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা সামসী আরা জামান কলি বলেন, দ্রæত দ্বিতীয় বিসিক শিল্পনগরী গড়ে তুলে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জমি বরাদ্দ দেওয়ার আহŸান জানানো হয়। তাহলে পিছিয়ে পড়া এ অঞ্চলে নারীদের কর্মসংস্থানের পথ আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্যোক্তা আব্দুর রহিম বলেন, শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য বিসিক, দ্বিতীয় বিসিক শিল্পনগরী গড়ে তোলা গেলে আমরা উপকৃত হবো। বিসিকে শিল্প-কারখানা স্থাপনে সহজ শর্তে ঋণ পাওয়া যায়, প্লট পাওয়া যায়, ভালো সড়ক যোগাযোগ থাকবে, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ মেলায় উৎপাদন ভালো হয়। তিনি আরও বলেন, নতুন বিসিক হলে সরকারি বিভিন্ন দপ্তরের লাইসেন্স কিংবা অনুমতিপত্র সহজে মিলবে। আমাদের এ অঞ্চলে শিল্পায়নের বন্ধ্যাত্ব দূর করার জন্য দ্বিতীয় বিসিক শিল্পনগরী গড়ে তোলা জরুরি। যেহেতু বিদ্যুতের সংকট রয়েছে অপরদিকে রংপুর থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সৈয়দপুর পর্যন্ত গেছে। শিল্পকারখানার জন্য দ্বিতীয় বিসিক শিল্প নগরীতে গ্যাস সরবরাহের জন্য তিনি জোর দাবি জানানো হয়।
উদ্যোক্তা হারুন-অর-রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে শিল্পায়নের ওপর জোর দিয়েছেন। আমরা চাই দ্রæত রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়নের বিকাশ ঘটানো হোক। তাহলে রংপুরসহ উত্তর জনপদে বেকারত্ব ঘুচবে, দারিদ্রতার দুষ্টুচক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। বিএনপি সরকারের প্রতি এ অঞ্চলের মানুষের আস্থা আরও বাড়বে এবং আগামীতে এখানে দলের অবস্থানও সুদৃঢ় হবে।
চেম্বার নেতৃবৃন্দের দাবি, বিসিকের দ্বিতীয় শিল্পনগরী স্থাপন কার্যক্রম সচল করা জরুরি। বিসিক শিল্পনগরীর ১ম প্লট শেষ হওয়ায় স্বভাবতই এ অঞ্চলের বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থান তৈরির চাহিদা পূরণে সমস্যা হচ্ছে। অবিলম্বে শিল্প হাব ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবি নতুন শিল্প উদ্যোক্তাদের।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডন্ট গোলাম জাকারিয়া পিন্টু বলেন, বর্তমান বিসিক শিল্পনগরী কয়েকটি প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়েছে। সেখানে নতুন উদ্যোক্তারা সুযোগ পাচ্ছে না। এ কারণে দ্বিতীয় বিসিক শিল্পনগরী তৈরি করা প্রয়োজন।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এমদাদ হোসেন বলেন, বিসিক শিল্পনগরীতে জায়গা না থাকায় রংপুরে যত্রতত্র ও কৃষি জমিতে শিল্পকারখানা গড়ে উঠছে। ফলে দিন দিন কমছে কৃষি জমি, যা খাদ্য উৎপাদনকে হুমকিতে ফেলছে। দ্রæত দ্বিতীয় বিসিক শিল্প নগরী গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
রংপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক এহেছানুল হক বলেন, দ্বিতীয় বিসিক শিল্পনগরীর জমির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে দ্বিতীয় বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠায় আমাদের আশ্বস্ত করেছে।

Views: 8

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

by admin
October 19, 2026
0
0

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

by admin
October 19, 2026
0
0

মা ইলিশ সংরক্ষণে জাতীয় সংসদের ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 19, 2026
0
0

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 19, 2026
0
0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা...

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

by admin
October 19, 2026
0
0

  ​ (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য...

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

by admin
October 19, 2026
0
1

  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d