Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

কর্ণফুলীতে ইউএনওর ‘ক্যাশিয়ার’ সার্টিফিকেট সহকারী! প্রকল্পের অর্থ ছাড়ে কমিশন বাণিজ্য

admin by admin
October 19, 2026
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
কর্ণফুলীতে ইউএনওর ‘ক্যাশিয়ার’ সার্টিফিকেট সহকারী! প্রকল্পের অর্থ ছাড়ে কমিশন বাণিজ্য
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম ও উপজেলা পরিষদের সার্টিফিকেট সহকারী মো. রাশেদকে ঘিরে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়, ঠিকাদারদের বিল পরিশোধ এবং প্রকল্প বণ্টনে অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। ঠিকাদারদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দের বিপরীতে ৫ শতাংশ কমিশন আদায়, কমিশন না দিলে বিল আটকে রাখা এবং সরকারি অর্থে ইউএনও’র আবাসিক কোয়ার্টারে বালু ভরাটের অভিযোগও রয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের জন্য বরাদ্দ করা কক্ষের আসবাব কেনার কাজ নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগগুলোর কেন্দ্রে রয়েছেন ইউএনও রিদুয়ানুল ইসলাম ও সার্টিফিকেট সহকারী মো. রাশেদ। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, প্রশাসনিক দায়িত্বের সীমা অতিক্রম করে রাশেদকে দিয়ে প্রকল্পের অর্থসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করানো হচ্ছে। তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা নথি, আর্থিক লেনদেনের প্রমাণ যাচাই-বাছাই করতে দুদকেও অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

উপজেলা পর্যায়ের একাধিক উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের বরাদ্দ থেকে ঠিকাদারদের বিলের বিপরীতে ৫ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তাঁদের দাবি, সার্টিফিকেট সহকারী রাশেদ ঠিকাদারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ইউএনও’র কাছে পৌঁছে দেন। কমিশন না দিলে বিভিন্ন অজুহাতে প্রকল্পের চেক আটকে রাখা হয়। ফলে কাজ সম্পন্ন করার পরও অনেক ঠিকাদারকে বিল পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলার একাধিক ঠিকাদারের দাবি, রাশেদকে কমিশন দেওয়ার পরই ইউএনওর স্বাক্ষরে চেক ছাড়ের প্রক্রিয়া এগোয়। এ বিষয়ে তাঁরা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকেও জানিয়েছেন বলে দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে কতটি প্রকল্পে অর্থ লেনদেন হয়েছে, কোন কোন ঠিকাদার কত টাকা দিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রকল্পের নথিতে কী রয়েছে—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ সকল কাগজপত্র ইউএনও’র রুমে। অভিযোগের সত্যতা নির্ধারণে প্রকল্পের বরাদ্দ, বিল, চেক, কার্যাদেশ ও ব্যাংক লেনদেনের নথি পরীক্ষা করা প্রয়োজন।

উপজেলা প্রশাসনের দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ইউএনও কার্যালয়ের কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) দীপু চাকমা অবসরে যাওয়ার পর তাঁর শূন্য পদে প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ থাকলেও তার পরিবর্তে সার্টিফিকেট সহকারী মো. রাশেদকে দিয়ে সিএর কাজ করানো হচ্ছে। অন্যদিকে সরকার ইউএনও কার্যালয়ে উপপ্রশাসনিক কর্মকর্তা হিসেবে শিখা সিংহকে নিয়োগ দিলেও তাঁকে তাঁর পদ অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এর আগে সাবেক ইউএনও সজীব কান্তি রুদ্র শিখা সিংহকে উপপ্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমান ইউএনওর সময়ে সেই দায়িত্ব বণ্টনে পরিবর্তন এসেছে। এ বিষয়ে শিখা সিংহ বলেন, কেন তাঁকে নিজের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে, তা তিনি জানেন না। এ নিয়ে তাঁর হতাশার কথাও জানিয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে, রাশেদকে দিয়ে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ায় উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তাদের সঙ্গেও তাঁর আচরণ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও দায়িত্ব বণ্টনসংক্রান্ত সরকারি আদেশ যাচাই করা প্রয়োজন। সম্প্রতি উপজেলা কমপ্লেক্সের ভেতরে ইউএনওর আবাসিক কোয়ার্টারে বালু ভরাটের কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ কাজে তানভীর নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বালু সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন প্রকল্পের বরাদ্দ থেকে কত টাকা ব্যয়ে বালু ভরাট করছেন, তা স্পষ্ট নয় বলে দাবি করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ এবং কর্ণফুলীতে অতিরিক্ত দায়িত্বে থাকা পটিয়া উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোন প্রকল্পের অর্থে কাজটি হচ্ছে, সে সম্পর্কে তাঁরা স্পষ্ট তথ্য দিতে রাজি হননি বলে প্রতিবেদককে জানানো হয়েছে।

সরকারি আবাসনের উন্নয়নকাজ কোন বরাদ্দে, কত টাকার কার্যাদেশে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হচ্ছে—তা পরিষ্কার থাকা জরুরি। কাজটির অর্থের উৎস, অনুমোদন, ব্যয় বিবরণী ও কার্যাদেশ যাচাই করা হলে অভিযোগের প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে। উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য কক্ষ বরাদ্দ ও তা সজ্জিত করার উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা প্রশাসনের একটি সূত্রের দাবি, সংসদ সদস্যের কক্ষের জন্য আসবাবপত্র সরবরাহের প্রায় ছয় লাখ টাকার কাজ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতাকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়া এবং সদস্যসচিব হাজী মো. ওসমানকে অবহিত করা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতা। তাঁরা বিষয়টি সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের কাছে উত্থাপন করবেন বলেও জানিয়েছেন।

আরও অভিযোগ উঠেছে, আসবাবপত্র কেনা বা সরবরাহের কাজ সম্পন্ন হওয়ার আগেই ছাত্রদল নেতাকে প্রকল্পের অর্থ ছাড়ের জন্য প্রকৌশল কার্যালয়ে চাপ সৃষ্টি করছেন ইউএনও। তবে কার্যাদেশ, সরবরাহের শর্ত, কাজের অগ্রগতি ও বিলসংক্রান্ত নথি যাচাই করতে অনেকে দুদকের দৃষ্টি প্রত্যাশা করেন। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কাজের বাস্তব অগ্রগতি, পণ্য সরবরাহের প্রমাণ, বিধি অনুযায়ী বিল যাচাই এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা সংশ্লিষ্ট নথি পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

কর্ণফুলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থায়ী উপজেলা প্রকৌশলী না থাকায় পটিয়া উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক এ পরিস্থিতিতে প্রকল্প বণ্টন, বাস্তবায়ন ও তদারকির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলার এক সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইউএনওর মাধ্যমে বিভিন্ন প্রকল্প বণ্টন ও দ্রুত চেক ছাড়ের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। তাঁর দাবি, আরএফকিউ ও পিআইসি পদ্ধতির প্রকল্প নিয়েও অভিযোগ রয়েছে। তবে কোন প্রকল্পে কী ধরনের অনিয়ম হয়েছে, তার সুনির্দিষ্ট নথি ও প্রকল্পভিত্তিক হিসাব যাচাই করা প্রয়োজন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকা এবং কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে স্থানীয় পর্যায়ে জবাবদিহি ও তদারকির ঘাটতি তৈরি হয়েছে কি না, সেটিও পর্যালোচনার দাবি রাখে। তবে প্রশাসনিক শূন্যতা কোনোভাবেই সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণের বিকল্প হতে পারে না। কর্ণফুলীতে যোগদানের পর থেকেই ইউএনও রিদুয়ানুল ইসলামকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা চলছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। এর আগে তিনি রাউজান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অতীত ভূমিকা ও বর্তমান পদায়ন নিয়েও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে।

গত ১৮ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোতাহার হোসেন স্বাক্ষরিত আদেশে তাঁকে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রাউজানে দায়িত্ব পালনকালে তৎকালীন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রিদুয়ানুল ইসলাম। স্থানীয় কয়েকজনের দাবি, জমি-জমা, খাসজমি বন্দোবস্ত, পাহাড় কাটা ও জলাশয় ভরাটসহ বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের হয়রানি এবং প্রশাসনিক কাজে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন কেউ কেউ।নতবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট সময়ের প্রশাসনিক নথি ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর চট্টগ্রাম সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকায় রাউজানের সাবেক ইউএনও অং যাই মারমার নামের পর রিদুয়ানুল ইসলামের নাম ছিল। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গোপন তালিকায় আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং পক্ষপাতিত্বের অভিযোগ ওঠা ৭৮ কর্মকর্তার মধ্যে রিদুওয়ানুল ইসলাম এর নাম থাকার দাবিও করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাউজানে দায়িত্ব পালনকালে রিদুয়ানুল ইসলাম ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েও আলোচনা ছিল। ২০২৩ সালের ৫ জুন প্রয়াত এ বি এম ফজলে রাব্বী চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গহিরা বঙ আলী চৌধুরী জামে মসজিদে আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচিতে তাঁদের অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরকার পরিবর্তনের পর রিদুয়ানুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এবং সিনিয়র সহকারী কমিশনার হিসেবে গোপনীয় শাখা, সংস্থাপন ও হিসাব শাখার দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি-পদায়ন, নিয়োগ এবং সার্ভেয়ার ও তহসিলদার বদলিতে প্রভাব খাটানো ও অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে এসব অভিযোগ করেছেন বলে জানা গেছে।

কর্ণফুলীতে সরকারি প্রকল্পের অর্থ ছাড়, ঠিকাদারদের বিল, কমিশন আদায়ের অভিযোগ, আবাসিক কোয়ার্টারে বালু ভরাট এবং সংসদ সদস্যের কক্ষের আসবাব কেনার বিষয়গুলো পৃথকভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে প্রকল্পের কার্যাদেশ, বিল-ভাউচার, চেক ছাড়ের নথি, বরাদ্দের হিসাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পরীক্ষা করা জরুরি।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থানও স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম ও সার্টিফিকেট সহকারী মো. রাশেদ সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন লাইন বিছিন্ন করেন। কিছুতেই মন্তব্য দিতে রাজি হননি।

অন্যদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেশের বাইরে ছিলাম। তাই কর্ণফুলীর খোঁজখবর নিতে পারিনি। আমি এসেছি মাত্র, খোঁজখবর নেব।’

Views: 14

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

by admin
October 19, 2026
0
0

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

by admin
October 19, 2026
0
1

মা ইলিশ সংরক্ষণে জাতীয় সংসদের ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 19, 2026
0
0

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 19, 2026
0
0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা...

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

by admin
October 19, 2026
0
0

  ​ (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য...

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

by admin
October 19, 2026
0
1

  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d