মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে জমির দখল হস্তান্তর সনদ (ল্যান্ড হ্যান্ডওভার সার্টিফিকেট) দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। জমি বুঝে পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোতে শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর পথ আরও সুগম হলো। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়।
সনদপ্রাপ্ত পাঁচটি প্রতিষ্ঠান হলোÑর্যানকন লুব্রিকেন্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের শিল্পাঞ্চল উইংয়ের সদস্য সালেহ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেজার সহকারী পরিচালক ইফতেখার মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেজার পরিচালক মোহাম্মদ জাকারিয়া মিঠু। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি হস্তান্তর সনদে স্বাক্ষর ও তা বিনিময় করা হয়।
র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে প্রকল্প সমন্বয়ক ও ব্যবস্থাপক আল আমিন তালুকদার, হামকো করপোরেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা এবং অপটিমাপ্লাস্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে সনদে স্বাক্ষর করেন পরিচালক (এস্টেট) মোহাম্মদ জাকারিয়া মিঠু।
অন্যদিকে, স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক নিজামউদ্দিন মাহাদী হাসান এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পরিচালক এম ডি রাকিবুল মতিন সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে এ দুটি প্রতিষ্ঠানের সনদে স্বাক্ষর করেন উপপরিচালক (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-৫) রাকিবুল ইসলাম।
এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর বেজার এস্টেট ও প্ল্যানিং শাখার কর্মকর্তারা মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে তাদের বরাদ্দ করা জমি বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশ্বমানের অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ তাঁদের দ্রæত কারখানা স্থাপন এবং উৎপাদন কার্যক্রম শুরু করতে উৎসাহিত করেছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব সালেহ আহমদ বলেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং দ্রæত শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বেজার উপপরিচালক (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) মনিরা ইয়াছমিন, উপপরিচালক (এস্টেট) ও সিনিয়র সহকারী সচিব কাজী মো. মহসীন উজ্জ্বল, উপপরিচালক (প্ল্যানিং-২) রেজা-ই-রাব্বী, সহকারী পরিচালক (এস্টেট-১) মুহতাসিম সাদ, জুনিয়র আরবান প্ল্যানার শাহাদাত হোসেন, ইনভেস্টিগেশন অ্যান্ড সার্ভে কনসালট্যান্ট জামাল হোসেনসহ বেজার সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...









