রংপুর ব্যুরো: গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজা মÐপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আজ ১৮ অক্টোবর রবিবার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে গত শনিবার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পারভীন। দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি অসুস্থতা বোধ করেন। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার পথে তার পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে দ্রæত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় বলেন, শনিবার সকাল ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে তিনি বলেন, রবিবার পারভীন বেগমের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।









