মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি,
নাটোরের নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে একটি কারখানার সংশ্লিষ্ট ব্যাক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৩৬)পিতা: মৃত ইসলাম হোসেন। নলডাঙ্গা এলাকার বাসিন্দা।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় তাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযানে সার্বিক সহযোগিতা করে নলডাঙ্গা থানা-পুলিশ। জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।









