বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সদর জোনের তত্ত্বাবধানে রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতায় আজ ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, সকাল ০৮৩০ ঘটিকা হতে রোয়াংছড়ি হাই স্কুল মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী এলাকার চক্ষু সমস্যায় ভুগছেন এমন সাধারণ জনগণের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসাসেবা গ্রহণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এ জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতা মানবিক সেবার পরিধিকে আরও বিস্তৃত করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি, জনকল্যাণ এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত এ উদ্যোগ পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর মানবিকতা, পেশাদারিত্ব, সেবার মানসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল প্রতিফলন। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সেনাবাহিনী—জনগণের আস্থায়, দেশের সেবায়।
সুস্থ চোখ, সুন্দর জীবন—মানবিক সেবায় বাংলাদেশ সেনাবাহিনী।








