গয়না তৈরির কাঁচামাল হিসেবে সোনা, রুপা কিংবা মূল্যবান পাথরের কথা আমরা জানি। কিন্তু কেউ যদি নিজের শরীরের একটি বিশেষ উপাদান দিয়েই গয়না তৈরি করাতে চান, তাহলে কেমন হবে?
কানাডার অন্টারিওর শিল্পী আমান্ডা বুথ ঠিক এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। তাঁর ‘Jizzy Jewellery’ ব্র্যান্ডে গ্রাহকেরা নিজেদের বীর্যের নমুনা পাঠান। সেই নমুনা বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে গুঁড়া করা হয় এবং রেজিনের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় মুক্তার মতো দেখতে পাথরসদৃশ উপাদান। পরে তা দিয়ে বানানো হয় গয়না।
আমান্ডার কাছে এই গয়না কেবল অলংকার নয়, বরং ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতি ধরে রাখার একটি অভিনব মাধ্যম। কারও কাছে এটি সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের প্রতীক, আবার কারও কাছে ধারণাটি অস্বস্তিকর কিংবা অদ্ভুত।
-জানার ক্যানভাস
সূত্র: VICE, ২০২২









