– মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।
কওমি মাদ্রাসাগুলোতে প্রকৃত শিক্ষা দেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের ঈমান হরণ এবং যৌন নির্যাতন (বলাৎকার) করা হয়। সম্প্রতি এক পিতার সন্তানের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করায় মাদ্রাসার সাথে যুক্ত ব্যক্তিরা মব সন্ত্রাসের মাধ্যমে সেই পিতার বাড়িঘর ২৪ ঘন্টার মধ্যে ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। অন্যান্য কওমি মাদ্রাসার শিক্ষকরাও এই অপরাধীদের পক্ষ নিচ্ছেন, যা তাদের সম-অপরাধী হিসেবে প্রমাণ করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে এই অপরাধচক্র কওমি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী তৌহিদি জনতা মব সন্ত্রাসীরা এই ঘোষণা কিভাবে দেয়? তাদের প্রশাসনের মাধ্যমে উৎখাত করা না গেলে দেশের নিয়ন্ত্রণ গুপ্ত বাহিনীর হাতে চলে যাবে। তাই পরবর্তী প্রজন্মকে ঈমানহীনতা, মিথ্যা ও মুর্খতার অন্ধকারের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কওমি মাদ্রাসা বন্ধ করার দাবি জানানো হয়েছে।







