রংপুর ব্যুরো: মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় নাইট কোচের ধাক্কায় গজেন চন্দ্র রায় (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রংপুরের তারাগঞ্জে আজ ১১ নভেম্বর বুধবার সকাল সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপা¤প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারি শিক্ষক গজেন চন্দ্র রায়ের বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে। তার দুই ছেলে যাদব চন্দ্র রায় ও মাদব চন্দ্র রায়। সন্তানদের লেখাপড়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে রংপুরের পাগলাপীরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে পাগলাপীরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন গজেন চন্দ্র রায়। পথে হরকলি তেলপা¤প এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নাইট কোচ তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত অবস্থায় উদ্ধার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় সহকারি শিক্ষক গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যু কখনো কল্পনাও করেননি। পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা নেই।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্র রায় নামে এক সহকারি শিক্ষকের মৃত্যু হয়েছে
দিনাজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্যানমার্কস সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১১ নভেম্বর-২০২৬ বুধবার দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে স্যানিটেশন মার্কেটিং সিস্টেম...









