আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়া সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ৩জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার অভিযোগ সহ ৯টি হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ সহ ৫টি মামলা রয়েছে।
বুধবার(১১ নভেম্বর)গভীর রাতে হবিগঞ্জ শহরে এবং দুপুরে পৃথক, দুটি অভিযানে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার মৃত কাজী আব্দু সাত্তার চৌধুরীর পুত্র উপজেলা যুবলীগ নেতা ও সাবেক বিআরডিপি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়া(৪৯)।
একই ঠিকানার বাসিন্দা মৃত শেখ ইমরান মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী ওবায়দুল হাসান মঈনুল(৩০)ও
৪নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা মহল্লার মৃত বজলু মিয়ার পুত্র যুবলীগ কর্মী আজমল মিয়া(৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, আজমল মিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় ২০২৪ইং সালের ১১এপ্রিল দায়ের করা একটি মামলা সহ ২০০৯ইং ও ২০১৭ইং সনের দুটি মামলা সহ মোট ৩টি মামলা রয়েছে।
এসব মামলায় দাঙ্গা,হামলা,
সরকারি কাজে বাধা,পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে, ওবায়দুল হাসান মইনুলের বিরুদ্ধে বানিয়াচং থানায় ২০২১ইং সালের ২৬ সেপ্টেম্বর দায়ের করা একটি চুরির মামলা রয়েছে।
যুবলীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়ার বিরুদ্ধে ২০২৪ইং এর আগষ্টে ৯টি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার অভিযোগ ছিলো।
এসব অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ শহরের একটি বাসায় থেকে অভিযান পরিচালনা করে আলতু চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এবং ১১নভেম্বর (বুধবার)দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলা সদরের স্হানীয় বড়বাজারে অভিযান পরিচালনা করে মঈনুল মিয়া ও দুপুর সাড়ে ১২টার দিকে গ্যানিংগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে আজমল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
আলতু চৌধুরীকে ৯টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এবং অন্যান্য আসামী ২জনকে পূর্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।
এবং সবাইকে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।
এছাড়াও অন্যান্য মামলার আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।








