Sunday, November 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

admin by admin
November 15, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জাহেদুল ইসলাম আল রাইয়ান

ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে পারেন খুব কম মানুষ। ইতিহাসের পাতায় তাঁরাই স্বতন্ত্র হয়ে থাকেন, যাঁদের প্রভাব পদমর্যাদার সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় মানুষের চিন্তা ও বিবেকের গভীরে। সমকালীন মুসলিম বিশ্বের এমনই এক অনন্য ব্যক্তিত্ব শাইখুল আজহার, ইমামুল আকবর অধ্যাপক ড. আহমেদ আত-তাইয়েব (হাফিযাহুল্লাহ)। ২০২৬ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে তিনি আবারও আন্তর্জাতিক পরিসরে নিজের প্রভাব ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিশরের ঐতিহাসিক লুক্সর অঞ্চলের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন ড. আহমেদ আত-তাইয়েব। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সাধনায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। শৈশব থেকেই পবিত্র কুরআন ও ইসলামি জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগ তাঁকে নিয়ে যায় বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৯ সালে উসুলুদ্দিন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ইসলামি দর্শনে পিএইচডি অর্জন করেন।

তাঁর জ্ঞানসাধনার বিশেষত্ব হলো, ইসলামি ঐতিহ্যের গভীরে অবস্থান করেও আধুনিক বিশ্বের দর্শন, চিন্তাধারা ও বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করা। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং আরবি ও ফরাসি ভাষায় দক্ষতা তাঁর চিন্তাজগৎকে দিয়েছে আন্তর্জাতিক পরিসর। তিনি ধর্মীয় ঐতিহ্যকে অতীতের স্মারক হিসেবে নয়, বরং বর্তমান বিশ্বের সংকট মোকাবিলার এক জীবন্ত প্রজ্ঞা হিসেবে বিবেচনা করেন।

দীর্ঘ অধ্যাপনা ও গবেষণার পথ পেরিয়ে ২০০১ সালে তিনি মিশরের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। ২০০৩ সালে দায়িত্ব গ্রহণ করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে। ২০১০ সালের ১৯ মার্চ তিনি অধিষ্ঠিত হন আল-আজহারের ৪৮তম গ্র্যান্ড ইমাম বা শাইখুল আজহারের পদে। এক সহস্রাব্দেরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিশ্ব ইসলামি চিন্তাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

ড. আত-তাইয়েবের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান। তিনি বারবার তুলে ধরেছেন ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়বিচার, দয়া, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান। তাঁর দৃষ্টিতে অজ্ঞতা ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বিকাশ।

আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আন্তর্জাতিক পরিসরেও বিশেষভাবে প্রশংসিত। ২০১৯ সালে আবুধাবিতে ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর স্বাক্ষরিত ‘ডকুমেন্ট অন হিউম্যান ফ্র্যাটারনিটি’ বিশ্বশান্তি ও মানবিক সহাবস্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, মানুষের মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে বার্তা এতে তুলে ধরা হয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের সভাপতির দায়িত্ব পালন করেও তিনি বিশ্বব্যাপী সংলাপ, সম্প্রীতি ও মধ্যপন্থার প্রসারে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ‘The Muslim 500: The World’s 500 Most Influential Muslims’ প্রকাশনায়। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন। অর্থাৎ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তাঁর অবস্থান শীর্ষ দশে। এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত মর্যাদার প্রতিফলন নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধনির্ভর ধর্মীয় নেতৃত্বের বৈশ্বিক গুরুত্বেরও পরিচায়ক।

আশি বছরে পদার্পণ করা ড. আহমেদ আত-তাইয়েব আজ কেবল আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন; তিনি সমকালীন মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কণ্ঠস্বর। বিভক্ত পৃথিবীতে তিনি সংলাপের কথা বলেন, সংঘাতের বিপরীতে সহাবস্থানের আহ্বান জানান এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদাকে গুরুত্ব দেন।

ইতিহাসে অনেকেই ক্ষমতার অধিকারী হন, কিন্তু সবাই সময়ের বিবেক হয়ে উঠতে পারেন না। ড. আহমেদ আত-তাইয়েব তাঁদেরই একজন, যাঁর নেতৃত্বের প্রকৃত শক্তি জ্ঞান, সংযম, নৈতিক দৃঢ়তা ও মানবতার প্রতি দায়বদ্ধতায়। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তাঁর ষষ্ঠ অবস্থান সেই দীর্ঘ সাধনা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত নেতৃত্বের উচ্চতা নির্ধারিত হয় না ক্ষমতার আসনে, বরং মানুষের কল্যাণে কতটা আলো ছড়ানো যায়, তার মধ্য দিয়েই।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর

Views: 21

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ

বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ

by admin
November 15, 2026
0
5

পতিত ফ্যাসীবাদী শক্তির মদদে বোমাবাজি, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ...

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

by admin
November 15, 2026
0
11

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার এক অনন্য...

বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

by admin
November 14, 2026
0
8

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আলোকিত...

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
12

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

by admin
November 13, 2026
0
15

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : একসময় গ্রামে বিয়ে মানেই ছিল...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

by admin
November 13, 2026
0
138

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

    November 15, 2026
    নরসিংদীর শিবপুরে  জাকের পার্টির দাওয়াতী রেলি  অনুষ্ঠিত

    নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত

    November 15, 2026
    রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার

    রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার

    November 15, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • মতামত
    • আইন/আদালত
    • করোনাভাইরাস
    • চাকরি
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • খেলা ধুলা
    • বিনোদন
    • অপরাধ
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
    • জাতীয়
    • বাংলাদেশ
    • বিশেষ সংবাদ
    • বাণিজ্য
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • /প্রবাসী খবর
    • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
    • রাজধানী ঢাকা
    • প্রশাসন
    • ভারত/কলিকাতা
    • শিক্ষা
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • জেনেনিন আপনার রাশিফল
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • স।রাদেশ

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d