জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় জনবল নেবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরি শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
পদের নাম: আফটার স্কুল টিউটর (পার্টটাইম)
কর্মস্থল: ব্লুমিংডেল লাইব্রেরি, আপার ওয়েস্ট সাইড, ম্যানহাটন, নিউইয়র্ক।
বেতন ও কর্মঘণ্টা:
নির্বাচিত প্রার্থীদের ঘণ্টাপ্রতি ২২ মার্কিন ডলার করে বেতন দেয়া হবে। সপ্তাহে চার দিন (সোমবার থেকে বৃহস্পতিবার) প্রতিদিন চার ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই চার ঘণ্টার শিফট নির্ধারিত থাকবে। সে হিসাবে সপ্তাহে ৩৫২ ডলার এবং চার সপ্তাহে ১ হাজার ৪০৮ ডলার আয় হবে।
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
এছাড়া বছরের ৫২ সপ্তাহের গড় হিসাবে কর কাটার আগে মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে সরকারি ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয়ে কিছুটা তারতম্য হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও (যাদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হয়েছে) আবেদন করতে পারবেন। প্রার্থীকে শিশু-কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য দক্ষতা:
৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ ও তাদের শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা। অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখার সক্ষমতা। ব্যস্ত পরিবেশে একসঙ্গে একাধিক কাজ সামলানোর মানসিকতা এবং গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে পারদর্শিতা।
বাংলা ভাষায় দক্ষতায় বাড়তি সুবিধা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ভাষায় যোগাযোগের দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ কারণে বাংলা ভাষায় যোগাযোগে দক্ষতা নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য বাড়তি সুযোগ হতে পারে। তবে বাংলা জানা পদটির জন্য বাধ্যতামূলক নয়। আর বাংলা ভাষার জন্য চাকরি নিশ্চিত নয়।
দায়িত্ব ও কাজের মেয়াদ:
নির্বাচিত টিউটরদের মূলত লাইব্রেরিতে আসা ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিনামূল্যে হোমওয়ার্কে সহায়তা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিসংখ্যানের হিসাব রাখা এবং শিক্ষা উপকরণ বিতরণের দায়িত্বও পালন করতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচি আগামী ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। স্কুল বন্ধ, সরকারি ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটির সময় নিয়মিত কাজের শিডিউল থাকবে না। তবে প্রয়োজনে স্টাফ মিটিং ও প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির এই https://nypl.pinpointhq.com/en অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে বিজ্ঞপ্তির শর্তাবলি ভালোভাবে দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবেদন করতে ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।







