Saturday, November 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

admin by admin
November 21, 2026
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
আধুনিকতার ছোঁয়ায়  হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা:

গ্রাম বাংলার চির ঐতিহ্যের নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির ঘর।
যা এক সময় গ্রামের মানুষের কাছে ‘গরীবের এসি বাড়ি’ নামে পরিচিত ছিলো। কিন্তু কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মাটির ঘর। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামেও। মাটির ঘরের জায়গায় তৈরি হচ্ছে প্রাসাদসম অট্টালিকা। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করছে। তবুও মাটির ঘরের শান্তি ইট পাথরের দালান কোঠায় খুঁজে পাওয়া ভার। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা, প্রযুক্তির উন্নয়ন, রুচিবোধের পরিবর্তন, পারিবারিক নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষার কারণে এখন আর কেউ মাটির ঘরে থাকতে চান না। সচ্ছল মানুষেরা এখন ঝুঁকে পড়েছেন পাকা দালানের দিকে। তারপরও মানুষ যুগের সাথে তাল মিলিয়ে নগরায়ণের সাথে সাথে পাকা দালান কোঠা তৈরি করছেন। তাই আধুনিকতার ছায়ায় আর সময়ের পরিবর্তনে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর আজ প্রায় বিলুপ্তের পথে।

বেশিদিন আগের কথা নয়,কুমিল্লার বুড়িচংয়ে প্রতিটি গ্রামে একসময় মানুষের নজর কাড়তো সুন্দর এ মাটির ঘর। ঝড়, বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও খুবই শীতে বসবাস উপযোগী মাটির তৈরি এসব ঘর এখন আর তেমন চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে উপজেলার বিভিন্ন গ্রামে এ চিরচেনা মাটির ঘর বিলুপ্তির পথে বললেই চলে। অতীতে মাটির ঘর গরীবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বলে পরিচিত ছিল। এ ঘর শীত ও গরম মৌসুম আরামদায়ক তাই আরামের জন্য গ্রামের দরিদ্র মানুষের পাশাপাশি অনেক বিত্তবান ও মাটির ঘর তৈরি করে থাকতেন।

জানা যায়, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল। এটেল বা আঠালো মাটি কাঁদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হত। ১০-১৫ ফুট উচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড়, টালি বা টিনের ছাউনি দেয়া হত। মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। গৃহিনীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা একে তাদের নিজ বসত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তুলতেন। তেমনিভাবে আধুনিকতার স্পর্শ আর কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর। আজ যেই জিনিসটি পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে, কাল তার স্থান হচ্ছে ইতিহাসে অথবা যাদুঘরে। ধ্বংস আর সৃষ্টির অন্যতম প্রধান কারণ মানুষের রুচি বোধের পরিবর্তন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা এক সময় মাটির ঘরের গ্রাম হিসেবে খ্যাত ছিল। এখন আর সেই মাটির ঘর চোখে পড়ে না বললেই চলে। তবে এখনও বাপ-দাদার স্মৃতি ধরে রাখতে অনেকেই দুএকটা মাটির ঘর টিকিয়ে রেখেছেন।

কথা হলো এক মাটির ঘরের বাড়ির মালিক সালাম মিয়ার নাতি নাজমুলের সঙ্গে তিনি বলেন, বাবা ও দাদাদের সেই পুরোনো স্মৃতি ধরে রাখতে এখনও একটি মাটির ঘর রেখে দিয়েছি। তবে যুগের সাথে তাল মেলাতে এখন অনেকে ইটের ঘর তৈরি করছে, তাই ক্রমেই হারিয়ে যাচ্ছে মাটির ঘর।

এ বিষয়ে ভারেল্লা গ্রামের স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জানান, মাটির ঘর বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের বিবরর্তনে অধিকাংশই মানুষ মাটির ঘর ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় অনেক লোকের বসবাসের জন্য ইটের ঘরকে প্রথম প্রচন্দের তালিকা নিয়ে আসছে। বর্তমানে মাটির ঘরের স্থান দখল করে নিয়েছে ইট, সিমেন্ট, বালি ও রডের তৈরি পাকা ঘরগুলো। মাটির ঘরগুলো বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দূযোর্গে বিশেষ ক্ষতি সাধন হয় বলেই মানুষ ইট সিমেন্টের ঘর-বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছে। প্রতি বছর মাটির ঘরে খরচ না করে একবারে বেশি খরচ হলেও পাকা ঘর-বাড়িই নির্মাণ করছে। বর্তমানে মাটির ঘরের সংখ্যা কমতে কমতে প্রায় বিলুপ্তির কাছাকাছি। হয়ত সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মাটির ঘরের কথা মানুষের মন থেকে হারিয়ে যাবে, আগামী প্রজন্মের কাছে মাটির ঘর রূপকথার গল্পের মত মনে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম মাটির ঘরের গল্প, কবিতার ছন্দে বা সাহিত্যর পাতায় বা যাদুঘরে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না।

Views: 25

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বেলকুচিতে যমুনা ইলেকট্রনিক্সের আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠিত

বেলকুচিতে যমুনা ইলেকট্রনিক্সের আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠিত

by admin
November 21, 2026
0
0

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের উদ্যোগে আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার...

হার্টে ছিদ্র, মায়ের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন – রাস্তায় রাস্তায় ১০ টাকা ২০ টাকা করে চাইছে ছেলেটি

হার্টে ছিদ্র, মায়ের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন – রাস্তায় রাস্তায় ১০ টাকা ২০ টাকা করে চাইছে ছেলেটি

by admin
November 21, 2026
0
7

রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার সিলেটের রাস্তায়, ঘরে ঘরে, দোকানে দোকানে ঘুরে ঘুরে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা করে সাহায্য...

জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা  একসময় গ্রামবাংলার ঐতিহ্য, এখন নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত

জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা একসময় গ্রামবাংলার ঐতিহ্য, এখন নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত

by admin
November 21, 2026
0
3

মাসুদুর রহমান : একসময় গ্রামবাংলার মানুষের কাছে ধূমপানের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল হুক্কা। কিন্তু আধুনিকতার ছোঁয়া ও সময়ের পরিবর্তনে জামালপুরে...

ভোলাহাটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

ভোলাহাটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

by admin
November 21, 2026
0
4

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার ও দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম...

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

by admin
November 21, 2026
0
5

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও...

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

by admin
November 21, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    বেলকুচিতে যমুনা ইলেকট্রনিক্সের আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠিত

    বেলকুচিতে যমুনা ইলেকট্রনিক্সের আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠিত

    November 21, 2026
    বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত ৪৫

    বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত ৪৫

    November 21, 2026
    মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

    মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

    November 21, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • মতামত
    • আইন/আদালত
    • করোনাভাইরাস
    • চাকরি
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • খেলা ধুলা
    • বিনোদন
    • অপরাধ
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
    • জাতীয়
    • বাংলাদেশ
    • বিশেষ সংবাদ
    • বাণিজ্য
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • /প্রবাসী খবর
    • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
    • রাজধানী ঢাকা
    • প্রশাসন
    • ভারত/কলিকাতা
    • শিক্ষা
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • জেনেনিন আপনার রাশিফল
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • স।রাদেশ

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d