দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে দেশি-বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে তাদের সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলার ঘোষণা দিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
মিজানুর রহমান মিজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী দেশি—বিদেশি চক্র আবারো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে। কোন অবস্থাতেই স্বাধীনতা বিরোধী চক্রকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব সি. এম. মানিক, শেখ বাদশা উদ্দিন মিন্টু, খুলনা জেলা শাখার সভাপতি শেখ মোঃ ফিরোজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মঈনুল হোসেন মিলন জোয়ার্দার, সাধারণ সম্পাদক মাকছুদ রহমান প্রমুখ।







