Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

ক্ষমতায় আসতে যে কৌশলে মাঠে থাকবে বিএনপি

admin by admin
January 8, 2023
in রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে ২০২২ সাল পার করেছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। আগামী বছরের (২০২৪) প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও আন্দোলন ইস্যুতে অগ্নিপরীক্ষায় বিএনপি। দাবি আদায়ের পূর্ব পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। পরিস্থিতি বুঝে কৌশল ও কর্মসূচিতেও আসবে পরিবর্তন।

গত বছরের শেষের দিকে উত্তপ্ত ছিল রাজনৈতিক মাঠে। সেই তুলনায় চলতি বছর রাজনীতির মাঠ আরও বেশি উত্তপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন নিয়ে মাঠে থাকবে বিএনপি। ইতিমধ্যে সরকারের পতন ও সংসদ বিলুপ্তিসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলো।

এদিকে বাংলাদেশের রাজনীতির গতির প্রকৃতির দিকে নজর রয়েছে বহির্বিশ্বেরও। চলতি বছরে এই নজরদারি আরো বাড়তে পারে। বেশকিছু দেশ ও সংস্থা বাংলাদেশে একটি ‘নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য’ নির্বাচন দেখতে চায়। নির্বাচন নিয়ে সরকারের ওপর এই ধরনের চাপ ইতিমধ্যে তৈরি করেছে তারা। এই চাপ নতুন বছরের রাজনীতির গতিবিধিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।

বিএনপিও নিজেদের দাবির পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে।

বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মনে করছেন, ২০২৩ সাল তাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জের বছর। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প দেখছেন না তারা। তারা বলছেন, আন্দোলন দমন করতে সরকার আরো কঠিন হবে- এতে কোনো সন্দেহ নেই। এটা মাথায় রেখেই চলমান আন্দোলনে রাজপথে থাকবে দলটি। বিশেষ করে সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের কোনো বিকল্প দেখছে না বিএনপি। কারণ এবার চলমান আন্দোলনে ব্যর্থ হলে নেতাকর্মীদের কঠিন মাশুল দিতে হবে।

তারা মনে করেন, ক্ষমতাসীন দল মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এক্ষেত্রে সক্রিয় নেতাদের গ্রেফতার করা হতে পারে। ইতোমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েক হাজার নেতাকর্মী আটক হয়েছেন।

দলটির নেতাকর্মীরা বলছেন, আন্দোলন-সংগ্রাম সামনে রেখে আরো কৌশলী হবে বিএনপি। এরমধ্যে রয়েছে- চূড়ান্ত আন্দোলনের আগে গ্রেপ্তার এড়ানো ও নেতাকর্মীদের কারামুক্ত করা। নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করা এবং সদ্যঘোষিত ১০ দফা বাস্তবায়ন করা।

এদিকে রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার পক্ষে জনমত তৈরিতে ইতিমধ্যে দেশের জেলা সফর করছেন বিএনপির শীর্ষনেতারা।

সূত্র মতে, চূড়ান্ত আন্দোলন যাওয়ার পূর্বে সরকারবিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ঐক্য আরও মজবুত করবে বিএনপি। নিজেদের মধ্যে যাতে দূরত্ব ও ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়ে সতর্ক থাকবেন নেতারা। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে প্রলোভন দেখিয়ে জোট ভাঙ্গার চেষ্টা হতে পারে। এ বিষয় সতর্ক থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেজন্য সমমনা অনেক ছোট দলের আবদারকে গুরুত্ব দেবে বিএনপি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো উৎসাহ দেখাবে না বিএনপি। সরকারের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেই নতুন সিদ্ধান্ত নেবে দলটি। নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে নির্বাচনের ছয় মাস আগে চূড়ান্ত আন্দোলনে যাবে বিএনপি। অবশ্য আসন্ন রোজার আগেই সরকার পতন আন্দোলনে নামার পরিকল্পনা করছে দলটি। এ বিষয়ে গণতন্ত্র মঞ্চ, ১১ দলের জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।

এদিকে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১১ জানুয়ারি সব বিভাগীয় শহরে ৪ ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এভাবে মানববন্ধন, লংমার্চ, অনশন ও সমাবেশের আরও কর্মসূচি আসতে পারে। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে আসবে পরিবর্তন।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেন, ২০২৩ সাল শুধু আমাদের জন্য নয়, দেশের সব মানুষের জন্য চ্যালেঞ্জ। আমাদের প্রত্যাশা দেশের মানুষ এ বছর গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনবে। সরকার পতনের ১০ দফা বাস্তবায়নই নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ। এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দিকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার ব্যবস্থা করা।

স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা মেলইকে বলেন, ২০২৩ সাল বিএনপির একার কোনো বিষয় নয়। এই চ্যালেঞ্জ বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের অধিকারের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের নিরাপত্তার চ্যালেঞ্জ, আইনের শাসনের চ্যালেঞ্জ, বাকস্বাধীনতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতার চ্যালেঞ্জ, টিকে থাকার চ্যালেঞ্জ। বিএনপির দায়িত্ব জনগণকে সাথে নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা বিএনপি করছে। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাংলাদেশ একটি নির্বাচিত সরকার হবে, নাকি দখলদার সরকার থাকবে- এই চ্যালেঞ্জে বাংলাদেশকে জয়ী হতে হবে, বিএনপিকে নয়। আমরা নিশ্চিত বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে তখনই জয় হয়েছে। এবারও তারা জয়ী হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, বিএনপি ১০ দফা দাবি আদায়ের যে আন্দোলনে রয়েছে এরমধ্যে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের মুক্তি- সব মিলিয়ে বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই এসব আদায় করতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তা না হলে গণআন্দোলনের মাধ্যমে সরাতে হবে। বিএনপির বিভাগীয় কর্মসূচি ও গণমিছিলে নেতাকর্মীদের যে অংশগ্রহণ, মানুষের যে সমর্থন, এটা যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হবো এবং দাবিগুলো আদায় করতে সক্ষম হবো। সূত্র: ঢাকা মেইল

Post Views: 355

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

by admin
September 20, 2026
0
1

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
69

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d