মোহাম্মাদ সোহেল, টাংগাইলে জেলা প্রতিনিধি;
( রবিবার ১২মার্চ)সকাল ৯টা সময় চিকিৎাধীন অবস্থায়
শরীফুল ইসলাম(১৪)অটোচালক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শরীফুল ইসলাম টাংগাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এর আগে গত১০ মার্চ(শুক্রবার) উপজেলার কচুয়া কেরানীমোড় থেকে কচুয়া বাজারে আসার পথে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
কচুয়া ইউপি সদস্য বাদল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








